১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয় হওয়ার আগে সুরকার আইয়ুব বাচ্চুর যেসব কালজয়ী সৃষ্টি খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

গত ৫ বছরে ওয়ার্ডবাসীর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করেছি- কামরুজ্জামান কামরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ >>>

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আবারও ৫ নং ওয়ার্ড থেকে লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন কামরুজ্জামান কামরু। তিনি গত ৩ বারের সফল কাউন্সিলর। এবারো ওয়ার্ডবাসী তাঁকে নির্বাচিত করবেন বলে শতভাগ আশাবাদী তিনি। ৩ বারের অর্থাৎ ১৫ বছরে একটি অবহেলিত ওয়ার্ডকে তিনি উন্নয়নের উচ্চ শিখরে পৌছিয়ে দিয়েছেন। এই ১৫ বছরের অক্লান্ত পরিশ্রম করে নাগরিক সেবা ওয়ার্ডবাসীর দোরগোড়ায় পৌছিয়ে দিয়েছেন তিনি। তাঁর উপর অর্পিত দায়িত্ব তিনি শতভাগ পালন করেছেন। গতকাল মঙ্গলবার (১৩ জুন) রাতে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।রাসিকের ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান কামরু এসময় বলেন, ২০১৮ সালে ৩০ জুলাই অনেক আশা প্রত্যাশা নিয়ে ৫ নং ওয়ার্ডের সিটি সেবার দায়িত্ব আমাকে অর্পণ করেছিলো ওয়ার্ডবাসী। আমি সেই দায়িত্ব ও ওয়ার্ডবাসীর আকাঙ্খা এবং প্রত্যাশার সর্বোচ্চ সম্মান দিয়ে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, সিটি সেবা সমূহ ওয়ার্ডবাসীর দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করেছি। যাহার ফলশ্রুতিতে সকল প্রকার কার্যক্রম ও উন্নয়ন দৃশ্যমান। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করণ, ছাত্র ও যুবদের ক্রীড়ায় আকৃষ্টকরণ, বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে ওয়ার্ডবাসীকে সম্মান প্রদানসহ যাবতীয় কার্যক্রম অত্র ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে থাকে যাহা স্মরণীয় ও দৃশ্যমান। যাহা অন্যান্য ওয়ার্ডের জন্য অনুস্মরণীয় ও অনুকরণীয়। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, এবারের সিটি নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের পরে সিটিতে বৃহৎ অবকাঠামো উন্নয়নসহ কর্মসংস্থান সৃষ্টি হবে। সেক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৫ নং ওয়ার্ডেও দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, পরিশ্রমী, কাউন্সিলর নির্বাচিত করা সম্মানিত ওয়ার্ডবাসীর নিকট কাম্য। কারণ দক্ষ কারিগরই তৈরি করে সুনিপুণ বস্তু। আগামী নির্বাচনে মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই আবারও মেয়র হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজশাহী সিটির উন্নয়ন ‘দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান’ এই স্লোগানে এগিয়ে যাচ্ছে রাজশাহী। বাস্তবায়িত হবে নগরবাসীর স্বপ্ন। উন্নয়নের স্বার্থে আবারও নৌকা প্রতীকের লিটন ভাইকে নির্বাচিত করার আহবান জানাচ্ছি। তিনি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়নসহ প্রতিটি ওয়ার্ডের বেকার সমস্যা সমাধান হবে। আমরা আবারও তাঁর উন্নয়নের সঙ্গে কাজ করতে চাই।সাক্ষাৎকালে তিনি আরও বলেন, আমি এবার নির্বাচিত হলে, ওয়ার্ডে স্থায়ী কার্যালয়, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি, মিনি শিশু পার্ক, পুকুর সংরক্ষণ, খেলার মাঠ তৈরি, কমিউনিটি ক্লিনিক, প্রশস্থ রাস্তা নির্মাণ, মসজিদ-মাদ্রাসার প্রয়োজনীয় উন্নয়ন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং সর্বোপরি ওয়ার্ডের ছাত্র যুবাদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ কার্যক্রমে ব্যাপক এবং দক্ষতার সহিত ভুমিকা রাখবো। এছাড়াও ওয়ার্ডের সুনাম ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং আগামীতে বৃহৎ উন্নয়ন আদায়ের লক্ষে ২১ জুন নির্বাচনে আমাকে আপনাদের ওয়ার্ডের সেবক হিসেবে ভোট প্রদান করবেন বলে আমি শতভাগ আশাবাদী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page