৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

গতবারের ৩ ভোটে পরাজিত প্রার্থী জানে আলম এবার বিজয়ে শতভাগ আশাবাদী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব  প্রতিনিধি >>>

গতবার অর্থাৎ ২০১৮ সালে রাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ভোটে মাত্র ৩ ভোটে হেরে যাওয়া প্রার্থী মো: জানে আলম খান জনি এবার জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।সোমবার (৫ জুন) রাতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে এরকমই বলছিলেন মো: জানে আলম খান জনি।তিনি বলেন, গতবার মাত্র ৩ ভোটে হেরে গেলেও আমি জনসেবায় থেমে থাকিনি আজ অবধি। ভোটের পর থেকেই আমি আগের মতই এপর্যন্ত আমার ওয়ার্ডের মানুষের পাশে থেকেছি। বৈশ্বিক মহামারী করোনার সময় আমি আমার ওয়ার্ডে দুই বছরে দুইবার নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করেছি। একবার ৩৪০০ পরিবারকে এবং আরেকবার ৩৬০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী বিতরণ করেছি। প্রতিটি ব্যাগে চাল, ডাল, তেল, পেঁয়াজ, গুঁড়ো দুধ সহ ছোট একটি পরিবারের একমাসের সমান বাজার সামগ্র বিতরণ করেছি। আমার সাধ্যমত অক্সিজেন সাপ্লই দিয়েছি, কোন কোন সময় পরিবারের বাধাসত্বেও নিজেই অক্সিজেন সিলিন্ডার সেট করে দিয়ে এসেছি। এছাড়াও সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন অসচ্ছল মানুষকে আর্থিক সহযোগিতা, রোগীদের চিকিৎসা ও ওষুধ কিনে দেয়া সহ গরীব ও মেধাবী ছাত্র-ছাত-রীদেরও সহযোগিতা করে আসছি। এরকম সবসময় সবার পাশে থাকার কারনে তারাই আমাকে আবারও ভোটে দাঁড়াতে উৎসাহিত করেছেন। সাধারণ ভোটাররা পাঁচ বছর অপেক্ষায় ছিলেন এই দিনটির। তাই আমি এবার ভোটে জয়লাভে শতভাগ আশাবাদী।তিনি বলেন, বিগত পাঁচবছর মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের উন্নয়ের ধারাবাহিকতায় ৮ নং ওয়ার্ডও পিছিয়ে নেই, তবে এখনও কিছু সমস্যা রয়ে গেছে, যেগুলো আমাদের প্রিয় নেতা আবারও মেয়র নির্বাচিত হলে আমি অনুোধ করবো, সেগুলো নিশ্চয় সমাধান হবে। আমি নির্বাচিত হলে এলাকার যুব সমাজের নতুন কর্মসংস্থানের চেষ্টা করবো, পাশাপাশি লক্ষীপুর মোড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রয়েছে যাদেরকে অনুরোধ করলেও তাদের প্রয়োজনের ভিত্তিতে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে আমি মনে করি।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ওয়ার্ডে টিসিবির কার্ড নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও অসচ্ছল মানুষের জন্য এই সিস্টেম চালু করেছেন৷ কিন্তু প্রকৃত অসচ্ছল মানুষ এগুলো পাচ্ছেন না। স্বজন প্রীতি হয়েছে আবার এরকমও হয়েছে ৫০-৬০ টি কার্ডের পণ্য তুলে নিয়ে বাজারে বেশী দামে বিক্রি করা হয়েছে ।প্রচারণা কাজে বাধা বা প্রশাসনিক পক্ষপাতিত্ব এখানে হয়নি তবে আমাকে জিততে না দেয়ার ষড়যন্ত্রে মেতেছেন রানিং কাউন্সিলর ও আরেক প্রার্থী সাঈদ হোসেন বারেক। তারা দুজনে একসাথে প্রচারণা করছেন, ভোটারদের বলা হচ্ছে আমাকে না দিলে ওকে ভোট দেন, কিন্তু জনিকে ভোট দেবেন না। কিন্তু আমি এসব বিষয়ে শঙ্কিত নই, কারণ সাধারণ মানুষ আমাকে ভালবাসে, তাদের ভোট একটি বড় ব্যবধানে আমি বিজয়ী হব বলে আশাবাদী।এরপরেও আপনাদের মাধ্যমে আমার ভোটারদের বলতে চাই, দেখে শুনে যোগ্য কাউন্সিলর প্রার্থীকে আপনার ভোট দিন। আর উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page