১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি সুনামগঞ্জের এরালিয়া গ্রামে রাতের আঁধারে  এক বৃদ্ধার উপর হামলা ৫০ হাজার টাকা ছিনতাই নবীনগরে প্রশাসনের অভিযানের কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও ড্রেজার চালু, ক্ষুব্ধ এলাকাবাসী দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ৩৮ হাজার টাকার নকল সিগারেট জব্দ, আটক সামিউল রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

খুলনায় শ্রমিকের পুষ্টি নিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কামরুল ইসলাম গাজী নিজস্ব প্রতিবেদক খুলনা

২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জণে শ্রমিকের পুষ্টিমান নিশ্চিত করতে এবং কারখানা পযার্য়ে প্রশিক্ষক তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ (শনিবার) খুলনা মহানগরীর একটি হোটেলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় শ্রম অধিদপ্তর আয়োজিত খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের অর্ধশতাধিক প্রতিনিধি নিয়ে মৌলিক পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষকদের জন্য এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জানানো হয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এর গবেষণা মতে, অপুষ্টি শ্রমিকদের কর্মক্ষমতা ২০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে । অপর্যাপ্ত পুষ্টি শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না, এটা কর্মক্ষেত্রের বাইরেও বিভিন্নভাবে উৎপাদনশীলতা কমিয়ে দিতে পারে। শুধু আয়রনের অভাবজনিত এনিমিয়া দুর করতে পারলে বাংলাদেশে প্রায় ৮ শতাংশ জিডিপি বৃদ্ধি সম্ভব। এ জন্য শ্রমিকদের পুষ্টির দিকে নজর দেয়ার সময় এসেছে। শ্রমিকের পুষ্টিমান নিশ্চিত করা গেলে তার ব্যক্তিজীবনে কর্মঘণ্টা বৃদ্ধি পাবে ও আর্থিকভাবে লাভবান হবে। সার্বিকভাবে জাতীয় উন্নয়ন তরান্বিত হবে।প্রশিক্ষণ কর্মসূচিতে শ্রমিকদের সুস্থতা এবং অধিক উৎপাদনশীলতার জন্য মৌলিক পুষ্টি এবং নিরাপদ খাদ্য গ্রহণ সম্পর্কে অংশগ্রহণকারী মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিকে আরো জ্ঞান অর্জন করে তা তাদের শ্রমিকদের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।শ্রমিকদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই খুলনাতে একটি কর্মশালায় সকল আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কারখানা এবং প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালায়েন্স গঠনের পরামর্শ দিয়েছিলেন। এরই প্রেক্ষিতে গেইনের কারিগরি সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর, ২০২২ সালের সেপ্টেম্বরে ওয়ার্কফোর্স নিউট্রিশন অ্যালাইয়েন্স গঠন করেছে। এই অ্যালাইয়েন্সের মাধ্যমে সংশিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির সক্ষমতা বৃদ্ধিকরণ, কারিগরী সহযোগিতা প্রদান, কলকারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের জন্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ উপকরণ তৈরী এবং নীতিমালা ও কর্মপরিকল্পনায় শ্রমিকদের পুষ্টির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।গেইন বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার জি এম সুমন এর সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। প্রশিক্ষণ শেষে শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো মিজানুর রহমানসহ শ্রম অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page