২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

কেরানীহাটে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ২২২তম শাখা উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আহামেদুল হক, লিয়াকত আলী চৌধুরী ও মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল মাস্টার, আলেম মাওলানা আব্দুল মালেক এবং সাতকানিয়া মহিলা কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্‌ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী–পেশার বিপুল সংখ্যক গ্রাহক–শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। ব্যাংকের চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট খলিলুর রহমান কেরানীহাটে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসিকে স্বাগত জানান। গ্রাহকবান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংককে একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলেও তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ–সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page