১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

“কেমন লালমনিরহাট দেখতে চান’’ শীর্ষক সেমিনার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি>>> লালমনিরহাটে ‘কেমন লালমনিরহাট দেখতে চান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাট ও উত্তরাঞ্চল।এ অঞ্চলকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর চালুকরণ,অর্থনৈতিক জোন,কর্মমূখী শিক্ষায় অগ্রাধিকারের বিকল্প নেই।দুলু বলেন,আজকের সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে লালমনিরহাটকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা,সমস্যা,সম্ভবনা নিয়ে মতামত দিয়েছেন।আগামীতের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে সেগুলোকে মুল্যায়ন করা হবে।লালমনিরহাটকে আলোকিত লালমনিরহাট গড়তে সেমিনারে প্রস্তাবিত বিষয়গলোকে সামনে রেখে কাজ করা হবে।আলোকিত লালমনিরহাট বির্নিমানে ‘কেমন লালমনিরহাট দেখতে চান’ শীর্ষক সেমিনারে এ-সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল,অ্যাড. রফিকুল ইসলাম রফিক,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ,যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এ্যাডঃ ফিরোজ হায়দার লাভলু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু  লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি,লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক,  অবসরপ্রাপ্ত চিকিৎসক,শিক্ষক,ধর্মীয় নেতা,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দগণ। এসময় বিএনপি,জামায়াত,সাবেক ও বর্তমান শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ সর্বস্তরের অন্তত ৩ হাজার সচেতন জনগণ অংশ নেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page