১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রাম জেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি >>>

কুড়িগ্রাম জেলার সুনামধন্য চিকিৎসক অমিত কুমার বসুর তত্ত্বাবধানে জেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।একটি স্বাস্থ্য –শিক্ষা প্রতিষ্ঠান জেলাকে অনেকদুর এগিয়ে দিতে পারে।নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। এ পেশার সাথে সম্পৃক্ত, দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। সম্প্রতি মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজ নামে একটি স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং প্রাথমিকভাবে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে এর শিক্ষা কার্যক্রম শুরু করেছে । এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বি,এস-সি নার্সিং কোর্স সম্পন্ন করতে পারবে। দেশে ও বিদেশে বিএস-সি নার্সিং পেশা/ ডিগ্রীধারীদের ব্যাপক চাহিদা রয়েছে।মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজের সহ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল খন্দকার ফাহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোছাঃ মার্জিয়া আক্তার নীলা এবং পরিচালক দেবাশীষ দেব জানান,স্বাস্থ্য মন্ত্রণালয় এই কলেজ কর্তৃপক্ষকে আগামী ০৩ বছরের মধ্যে কলেজের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নির্দেশ প্রদান করেছে। কলেজ কর্তৃপক্ষ সে বিষয়টি বিবেচনায় নিয়ে এগিয়ে যাচ্ছে। মেডিকেয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ প্রতিষ্ঠানটির প্রত্যেকটি শ্রেণী কক্ষ সুন্দর ও পরিপাটি ডিজাইনে নির্মিত। শ্রেণী কক্ষগুলোতে আধুনিক প্রযুক্তির সকল সুযোগ সুবিধা রয়েছে। একজন শিক্ষার্থী অনায়াসে এখানে বসে দেশ বা বিদেশের যে কোন দেশের নার্সিং শিক্ষার্থী বা পেশার মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রয়েছে একটি অত্যাধুনিক লাইব্রেরি এবং এ পেশার সাথে সম্পর্কিত সংগৃহীত বইয়ের সংখ্যা অনেক বেশি। বইগুলোর বেশির ভাগই বিদেশী। নার্সিং পেশার দক্ষতা উন্নয়নে বিশ্বের নামকরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিখ্যাত জার্নালও রয়েছে। সুদৃশ্য লাইব্রেরীর একটি কক্ষকে বঙ্গবন্ধু কর্ণার হিসেবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় পাঠ্যপুস্তকের রয়েছে এক বিশাল সম্ভার।ব্যবহারিক ক্লাসের জন্য চীন থেকে নিয়ে আসা হয়েছে অনেক মূল্যবান উপকরণ বিশেষ করে মানব কঙ্কাল, দেহের বিভিন্ন অঙ্গ, প্রসূতি মায়ের বিভিন্ন নমুনা, পুষ্টি নমুনা সহ প্রয়োজনীয় মূল্যবান সার্জিকাল যন্ত্রপাতি। এ উপকরণগুলো শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও রয়েছে কম্পিউটার ল্যাব, শিক্ষক মিলনায়তন কক্ষ সহ একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা যা প্রয়োজন তার সবই আছে।এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মির্জা মোঃ নাসির উদ্দিন জানান,কুড়িগ্রাম জেলার শিক্ষার্থী সহ দেশের অন্যান্য জেলার শিক্ষার্থী এমন কি প্রতিবেশী রাষ্ট্র নেপাল,ভুটান এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর শিক্ষার্থীরাও এখানে পড়তে আসবে বলে আমরা আশাবাদী ।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল খন্দকার ফাহিম এবং গ্রীণ লাইফ জেনারেল হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন জানান, মেডিকেয়ার নার্সিং এন্ড মিউওয়াইফারি কলেজ কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page