১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে সমন্বয়কের ওপর হামলা করায়,দুই যুবদল নেতা বহিষ্কার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলার ঘটনায় জাতীয়বাদী যুবদলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে।আহত সমন্বয়ক তাহসান উল্লাহ তামিমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থী নাগেশ্বরীতে মিছিল ও সমাবেশ করেছে।এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।বহিষ্কার হওয়া দুই যুবদল নেতা হলো— কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক মো. নূর জামাল হক এবং সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবু।গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শহরের পাশে আশার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসানুল্লাহ তামিমের ওপর সন্ত্রাসী হামলা চালায় উপজেলা যুবদলের আহ্বায়ক নূর জামাল হক,সদস্য সচিব আতিকুর রহমান লেবু ও তাদের অনুসারীরা।এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।তামিমকে গুরুতর অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় থেকে বের হয়ে নাগেশ্বরী কলেজ মোড়ে এসে শেষ হয়। এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। এদিকে, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক মো. নূর জামাল হক এবং সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,বহিষ্কার হওয়া নেতা-কর্মীদের অপকর্মের কোনো দায়–দায়িত্ব দল নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।এ ঘটনার নাগেশ্বরী থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।থানার ওসি রুপ কুমার সরকার জানান,প্রাথমিকভাবে হামলার সত্যতা পাওয়া গেছে। থানায় এজাহার দেওয়ার প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page