১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জ‌নের মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি:>>>

কুড়িগ্রামে উলিপুর-রাজারহাট সড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জ‌নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৪জুলাই) রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অ‌টো‌রিকশার আরো পাঁচ যাত্রী আহত হন।মৃত ব্যক্তিরা হ‌লেন, অ‌টো‌রিকশা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সে‌লিনা বেগম (৩৫)। সিরাজুল উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং সে‌লিনা রাজারহাট না‌জিমখান এলাকার ইউসুফ আলীর মে‌য়ে।খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ত‌াদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অ‌টো‌রিকশা ও পিকআপ ভ্যানটি আটক ক‌রে‌ছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গে‌ছে, উলিপুরগামী একটি পিকআপ ভ্যান ও রাজারহাটগামী একটি অ‌টো‌রিকশা মি‌লের পাড় এলাকায় পেঁৗছ‌লে তা‌দের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ‌টো‌রিকশা‌টি দুমড়েমুচড়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং আশঙ্কাজনক অবস্থায় সে‌লিনা বেগম‌কে রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া‌র প‌থে মারা যান। এ সময় আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার(৮), গোলজার হোসেন(৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২) আহত হন।রাজারহাট ফায়ার সার্ভিসের দল‌ নেতা আক্তারুজ্জামান সওদাগর জানান, সংবাদ পে‌য়ে আমা‌দের টিম ঘটনাস্থল‌ থেকে হতাহত‌দের উদ্ধার করে। তাদের ম‌ধ্যে দুইজন‌কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মে‌ডিকে‌ল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নোর পথে সেলিনা নামক একজন মারা যান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুল্লাহিল জামান জানান, পিকআপ ভ‌্যান ও অ‌টো‌রিকশা‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page