১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে শত্রুতার জেরে ধানক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> কুড়িগ্রামের সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে শত্রুতার জেরে কিটনাশক ছিটিয়ে মোঃ মাকছুদ ই এলাহী(৩৫) নামের এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির ধান ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে।ধার দেনা করে আবাদ করা ধান ক্ষেত নষ্ট হওয়ায় বিপদে পড়েছে কৃষক মোঃ মাকছুদ ই এলাহী।মোঃ মাকছুদ ই এলাহী ঘোগাদহ ইউনিয়নের মরাটারি গ্রামের মৃত আজিজুল হক গেন্দু মাষ্টারের ছেলে।জানা গেছে,মাকছুদ ই এলাহী ১০ ভাই বোনের মধ্যে ৪র্থ।বাবা মারা যাওয়ার তিন বছর।ছোট ছেলে মোঃ মাকছুদ ই এলাহীর সাথে মা থাকেন।বাবা মারা যাওয়ার পর সম্পদ ভাই বোনের মধ্যে আইন অনুযায়ী ভাগাভাগি করে দেয়া হয়। সব ভাই বোন মেনে নিলেও মোছাঃ মোসলেমা দম্ভ আর পেশি শক্তি দেখিয়ে দীর্ঘ তিন বছর ধরে নানান ভাবে মোঃ মাকছুদ ই এলাহীর ক্ষতি করে আসছে।সুশীল সমাজ সম্পদ ভাগ করে দেওয়ার পর মাকছুদ ই এলাহী ধার দেনা করে আবাদ করলেও ধান ঘরে তুলতে পারে নাই।ধানকাটা উপযুক্ত সময় এলে রাতের আঁধারে কিটনাশক ছিটিয়ে আবাদ নষ্ট করে দেয়। এ বিষয় একাধিক বার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে অভিযোগ দিলেও মোসলেমা কোন ভাবে মানছেন না বলে জানান মাকছুদ ই এলাহী।এ ঘটনায় কুড়িগ্রাম আদালত একটি মামলা চলমান রয়েছে।অভিযুক্ত মোসলেমা বেগম বলেন, আমার বাবার সম্পত্তির ভাগাভাগিতে আমি ৪৮ শতক জমি পাই কিন্তু জোক সাজোস করে অনান্য ভাই বোনেরা আমার অংশ কম দিয়েছে।যে দাগের প্রাপ্ত জমি দাগ অনুযায়ী সে দাগে জমি দিতে হবে বলে জানান তিনি।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন,এ বিষয়টি আদালতে মামলাধীন এরপরেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page