১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কুড়িগ্রামে মুজিবের ম্যুরালের পর গুঁড়িয়ে দেয়া হলো জেলা আঃ লীগ কার্যালয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি >>> কুড়িগ্রামে এক্সকাভেটর দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা এ কার্যালয় ভাঙচুর শুরু করেন রাত সোয়া ৯টার দিকে তাঁরা ভাঙচুর করে চলে যান।জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শহরের ঘোষপাড়া শাপলা চত্বর এলাকায় অবস্থিত। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার মুখ্য সংগঠক সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে জনগণের অর্থ নষ্ট করে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করেছে। এ দেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব চিহ্ন মুছে দিয়ে দেশকে কলঙ্কমুক্ত করতে আজকের আমাদের এ কর্মসূচি।’প্রত্যক্ষদর্শীরা জানান,আজ বেলা দুইটা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার নেতা-কর্মীরা জেলা পরিষদ চত্বরে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙা শুরু করেন।পরে একে একে তাঁরা উপজেলা পরিষদে ও ত্রিমোহনী বাজারে শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করেন।এরপর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন।পরে একটি এক্সকাভেটর দিয়ে দলীয় কার্যালয়টি ভাঙচুর শুরু করেন।এর আগে গত ৪ আগস্ট বিকেলে প্রথম দফায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ছাত্র-জনতা।এর পর থেকে আওয়ামী লীগের এ কার্যালয় পরিত্যক্ত ছিল।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ বলেন, ‘গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গেলেও ভারতে বসে দেশবিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছিল।ফলে এ দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের চিরস্থায়ী কবর দেখতে চেয়েছে। আজ জেলা শহরের বিভিন্ন স্থাপনার সামনে থাকা ম্যুরাল ভেঙে দেওয়া হলো।এতে আপামর জনতার চাওয়া বাস্তবায়িত হয়েছে। আমরা কুড়িগ্রামের প্রতিটি জায়গায় মুজিববাদের কবর দেব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page