১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া চাটখিলে রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ পটিয়ায় ১৩বছরের অপহৃত,লামার কিশোরী উদ্ধার। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১ ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেলেন বাবর আজম অস্ট্রেলিয়াকে হারানোর পথে বাংলাদেশ, ফক্স স্পোর্টসের ভবিষ্যদ্বাণীতে জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ
আন্তর্জাতিক:
ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
     
             

কুড়িগ্রামে বিলুপ্তির পথে ঐতিহ্যের “কুয়া’ বা (ইন্দারা)

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ মশিউর রহমান বিপুল স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম।

কুড়িগ্রামে প্রাচীন ঐতিহ্যের কুয়া বা ইন্দারা এখন প্রায় বিলুপ্তির পথে।এক সময় মানুষের পানের জন্য সুপেয় পানি হিসেবে গ্রামে একমাত্র উৎস ছিল এই কুয়া।ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বধুরা কলসি কাকে নিয়ে কুয়ার পানি তুলে ঘরে নিয়ে যেত ।গ্রামের মানুষ হাল গৃহস্থি,জমির কাজ শেষ করে এসে একসঙ্গে কুয়ার পানি দিয়ে গোসল করত।এখন সেই দৃশ্য আর চোখে পড়েনা।কারণ সময়ের সাথে সাথে সেই দৃশ্যপট আমাদের কাছে অতীত।প্রায় ৯০ থেকে ১শ বছর পূর্বে গ্রামে-গঞ্জে পানের সুপেয় পানি পান করার জন্য এই কুয়া তৈরি করা হয়েছিল।সংস্কারের অভাবে প্রচীন আমলের ঐতিহ্যের কুয়া বা ইন্দারাগুলো এখন বিলুপ্তির পথে।
বর্তমানে কুড়িগ্রামের পাড়া মহল্লায় এখনও কালের স্বাক্ষী হয়ে আছে ঐতিহ্যের কুয়া বা ইন্দারা । আঞ্চলিক ভাষায় এই কুয়াকে বলা হয় ইন্দারা। এর প্রকৃত নাম হলো ইন্দ্রাগার।সংস্কৃত শব্দটি ইন্দ্র ও আগার থেকে এসেছে।ইন্দ্র অর্থ বৃহৎ আগার অর্থ কূপ, অর্থাৎ ইন্দ্রাগার শব্দের অর্থ হলো বৃহৎ কূপ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্যের কুয়া বা ইন্দারা। পর্যায়ক্রমে মানুষ শিক্ষিত ও জ্ঞান-বিজ্ঞানের যুগে নলকুপ বা মেশিন বসিয়ে মাটির গভীর থেকে পানি উত্তোলন করে এখন চাহিদা মেটাচ্ছে।সম্প্রতি পৌর এলাকা ঘুরে কয়েকটি ইন্দারার সন্ধান পাওযা গেছে, কুড়িগ্রাম পৌরসভার হোসেন খাঁ পাড়া ফকরিয়া মসজিদ সংলগ্ন ১টি,মাঝি পাড়ায় ২টি, খান পাড়ায় ১টি ,হরিকেশ কানি পাড়ায় ১টি,হরিকেশ মধ্যপাড়ায় ২টি,সবুজ পাড়ায় ১টি, জাহাজ ঘর মোড় এলাকায় ১টি ও পুরাতন রেল ষ্টেশনের পূর্বদিকে ১টি চোখে পড়ে। এরমধ্যে শুধু সবুজ পাড়া এলাকার কুয়াটি ভালো আছে এবং এখনও পানি খাওয়া সহ বাড়ির সকল কাজে ব্যবহার হচ্ছে। গুয়াতি পাড়ার প্রবীণ মোঃ আব্দুস সামাদ জানান,হোসেন খাঁ পাড়ার এই ইন্দ্রারাটির বয়স প্রায় ১০০ বছর। ইন্দারাটি ১৯২৪ সালে নির্মাণ করা হয়েছে।সংস্কারের অভাবে এটি নষ্ট হয়েছে।আগে এই ইন্দারার পানি গ্রামের সবাই ব্যবহার করত।এরকম অনেক ইন্দারা কুড়িগ্রামে অনেক জায়গায় নষ্ট হয়ে মাটির সাথে বিলীন হয়েছে পুরাতন পোষ্ট অফিস পাড়ার সুলতান আহমেদ বলেন,জাহাজঘর মোড়ের ইন্দারাটি অনেক পুরাতন। বর্তমানে কুয়াটি উপরিভাগ ভালো আছে।ভিতরটা একটু সংস্কার করলেই পুনরায় ব্যবহার করা যাবে। তাছাড়া এটা বাজার এলাকা, এখানে কোন পুকুর নাই। এই কুয়ায় পানি থাকলে মানুষের ব্যবহারের পাশাপাশি যেকোন দুর্ঘটনা জনিত আগুন নেভানো কাজে ফায়ার সার্ভিস ব্যবহার করতে পারবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page