২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

কুড়িগ্রামে বিট পুলিশিং প্রায়োরিটি স্পেশাল সার্ভিস চালু করেছে জেলা পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিপুল রায়- (নাগেশ্বরী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ>>>

কুড়িগ্রাম জেলার সদাশয় সরকারের নাগরিকসেবার অভীষ্ট লক্ষ্যসমূহকে জনগণের দারগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে কুড়িগ্রাম জেলা পুলিশ সম্মানিত প্রাধিকার নাগরিকদের জন্য বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু করে। ০৯ টি উপজেলায় ৭২ টি ইউনিয়ন পরিষদের ও তিনটি পৌরসভায় অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ অফিসারবৃন্দ অদ্য ০৫ জুন ২০২৩ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত অবস্থান করেন।বিশেষ করে বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা নিশ্চিত করার জন্য ‘বাড়ির কাছে পুলিশ’ প্রত্যয়ে সেবা নিশ্চিত করেন।৭৮ টি বিটে আজ প্রায় ৫০০ নাগরিক পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। তন্মধ্যে প্রায় ১০০ জনকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়। অন্যদের সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ বা অফিস রেফার করা হয়।নাগরিকদের পুলিশি সেবা পরামর্শ গ্রহণ এর জন্য আসেন তন্মধ্যে প্রায় জন তাৎক্ষণিক সেবা প্রদান করা হয় অন্যদের সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ বা অফিস রেফার করা হয়।উক্ত বিট পুলিশিং মাসিক স্পেশাল সার্ভিস কার্যক্রমে কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জবাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী। এছাড়াও উলিপুর ও চিলমারী থানার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার বিটসমূহে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিটসমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ও বিট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক
পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক।
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

You cannot copy content of this page