১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে প্রধান শিক্ষকের নানা অনিয়ম পত্রিকায় প্রকাশ হওয়ায় ঐ শিক্ষককে শোকজ নোটিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান জামীল কুড়িগ্রাম>>>

কুড়িগ্রামের উলিপুরে ১নং খামার দামার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় যেন বাদাম শুকানোর উপযুক্ত স্থান। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করে ৭ দিনের মধ্যে জবাব চেয়েছে শিক্ষা বিভাগ।গত ২ জুলাই উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদকে শোকজ করে জানতে চান বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের বারান্দা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ কেন বাদাম শুকানোর কাজে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন অনুপস্থিত থেকে কিভাবে বিদ্যালয় পরিচালনা করেন।উল্লেখ্য, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ১ নং খামার দামার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। বিদ্যালয়টিতে বর্তমান প্রধান শিক্ষক সহ স্টাফ সংখ্যা চার জন। গত ২০শে জুন মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে উপস্থিত হয়ে বাস্তবে দেখা যায় বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থা। পরে সাংবাদিকের উপস্থিতি বুঝে তড়িঘড়ি করে সহকারী শিক্ষক যুথি বেগম, পারভিন বেগম ও সহকারী শিক্ষক লতিজার রহমান বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু বিদ্যালয়ে বাস্তব চিত্র দেখা যায় একজনও ছাত্র-ছাত্রী নেই। এছাড়া বিদ্যালয়ের বারান্দায় বাদাম শুকানোর ধুম চলছে। এ সময় প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনুপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পায়। এলাকাবাসীর একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায় প্রধান শিক্ষক মামুনুর রশিদ নিজের দাপট ও বাবা মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটিকে অন্তঃসারশূন্যে পরিণত করেছেন। এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, শিক্ষকরা সকাল ৯ টার স্থলে স্কুল উপস্থিত হন সকাল ১১ টায় ও প্রস্থান করেন একটায়। শিক্ষার্থীদের পাঠদানে গরিমসি করেন প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগণ। দীর্ঘ দুই বছর যাবৎ কোমলমতি শিক্ষার্থীদের বেশীর ভাগেই উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে। উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, আমি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্ত সংবাদ গত ২৫ শে জুন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উক্ত প্রধান শিক্ষককে এ শোকজ নোটিশ প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page