১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কুড়িগ্রামে পিপি ও জিপি নিয়োগে ভাঙচুর,জেলা বারের আইনজীবীরা ক্ষুব্ধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম>>> বিএনপি সমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এ খবর জানাজানি হলে দুপুরে আইনজীবী ভবনে নতুন পিপি বজলুর রশিদের কার্যালয় ভাঙচুর করেন জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি ও নতুন পিপির এক সময়ের সিনিয়র মো. ফখরুল ইসলাম এবং সমর্থকরা।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।সোমবার (১৮ নভেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের পিপি এবং মো. মিজানুর রহমান সরকারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেওয়া হয়।একই আদেশে মো. ফখরুল ইসলামকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়।বিষয়টি বজলুর রশিদ ও ফখরুল ইসলাম উভয়ে নিশ্চিত করেছেন।বজলুর রশিদকে নতুন পিপি নিয়োগের খবরে মঙ্গলবার দুপুরে সমর্থকদের সঙ্গে নিয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন ফখরুল ইসলাম। বেলা আড়াইটার দিকে তিনি তার কয়েকজন সমর্থককে নিয়ে আইনজীবী ভবনে নতুন পিপি বজলুর রশিদের কার্যালয়ে ভাঙচুর চালান।তার টেবিল বাইরে বের করে ফেলে দেন। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে।এ বিষয়ে নবনিযুক্ত পিপি বজলুর রশিদ বলেন, ‘আজ নিয়োগ আদেশের কপি হাতে পাওয়ার পর আমি আমার নেতাকর্মী ও সহকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছিলাম।দুপুরে ফখরুল ইসলাম আকস্মিক আরও কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আমার কার্যালয় ভাঙচুর করেন।তার সঙ্গে অ্যাডভোকেট সফিকুল ইসলাম,আশরাফ আলী ও আলতাফুরসহ আরও কয়েকজন ছিলেন।তারা আমার টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে দেন।এটা কোনও সভ্য আচরণ হতে পারে না।আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবো।’সিনিয়রের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে পিপি বলেন, ‘এর আগেও ফখরুল ইসলাম অনেক বিচারককে অপদস্থ করেছেন।আজও কোর্টে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অপদস্থ করেছেন। এভাবে চলতে পারে না।’ফখরুল ইসলামের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও সিনিয়র আইনজীবী আমীর উদ্দিন বলেন, ‘এটা হতে পারে না। উচ্ছৃঙ্খল আচরণ করবে, আইনজীবীদের ভাবমূর্তি নষ্ট করবে, এটা হয় নাকি।’জেলা বারের আরেক অ্যাডভোকেট রাকিব রহমান বলেন, ‘তিনিও (ফখরুল ইসলাম) পিপি নিয়োগ প্রত্যাশী ছিলেন। সরকার যাকে যোগ্য মনে করেছে, তাকে পিপি নিয়োগ দিয়েছে। তিনি বঞ্চিত হওয়ায় নতুন পিপির কার্যালয় ভাঙচুর করেছেন। কুড়িগ্রাম বারে এটি নজিরবিহীন। এটি কোনও সভ্য আচরণ হতে পারে না। আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।এ ব্যাপারে জানতে চাইলে ফখরুল ইসলাম নতুন পিপি বজলুর রশিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি নিয়োগ কর্তৃপক্ষের যোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইনজীবী।এ ঘটনায় কুড়িগ্রাম জেলা বারের আইনজীবীরা ফখরুল ইসলামের প্রতি ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা
সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা
জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা
হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা

You cannot copy content of this page