৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কুড়িগ্রামে চাঁদাবাজি প্রমাণিত হওয়ায় ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চাঁদাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয় ইউপি-১ শাখা এক প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান গত ১২ অক্টোবর স্বাক্ষরিত এক পত্রে এই প্রজ্ঞাপন জারি করেন।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, যেহেতু কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। তাই কুড়িগ্রাম জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় ইউপি সদস্য আনোয়ার হোসেনকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। ২৩ অক্টোবরের মধ্যে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দিলে চূড়ান্তভাবে বরখাস্ত করার সুপারিশ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক। আজ মঙ্গলবার এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে জানান, পুজার ছুটি থাকায় তিনি (অভিযুক্ত ইউপি সদস্য) ইচ্ছে করলে বুধবারও কারণ দর্শানোর জবাব দিতে পারেন।এর আগে, কুড়িগ্রাম জেলা প্রশাসক বলেছিলেন, ‘ইউপি সদস্য আনোয়ার হোসেনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী দশ কার্য দিবসের মধ্যে কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না- এই মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।’অভিযুক্ত যাত্রাপুর ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি কোনোভাবেই চাঁদাবাজি কিংবা ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আমি আজকালের মধ্যে ডিসি স্যারের চাওয়া জবাব প্রদান করব।’সংরক্ষিত নারী ইউপি সদস্য আন্না খাতুনের দেবর মামলার বাদী এরশাদুল হক বলেন, ‘একজন ইউপি সদস্য জনগণের সেবক না হয়ে যখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তখন জনপ্রতিনিধির কাছে আর কি প্রত্যাশা করা যায়। জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই এই কারণে যে, সন্ত্রাসী ইউপি সদস্য আনোয়ার মেম্বারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায়। তাকে বরখাস্ত করার মধ্য দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।’গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাত্রাপুর ইউপির সংরক্ষিত (৭,৮,৯) ওয়ার্ডের নারী সদস্য আন্না খাতুনের দেবর নুর আলমের কাছে নির্বাচনী ব্যয় বাবদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার লোকজন। এরই প্রেক্ষিতে সংরক্ষিত ইউপি সদস্যের দেবর এরশাদুল হক বাদী হয়ে ২১ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page