১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামের সমাজসেবা উপপরিচাল কে আদালতে তলব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিনিয়র রিপোর্টার কুড়িগ্রাম>>> আদালতের আদেশ প্রতিপালন না করা এবং কর্মঘণ্টা শেষে আবেদন জমা দেওয়ার নামে ‘ছলচাতুরি’ করার অভিযোগে কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলামকে তলব করেছেন আদালত।সোমবার (২৯ এপ্রিল) তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার (২৮ এপ্রিল)কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সদর আমলি আদালত) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মজনু মিয়া এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।আদালত সূত্র জানায়,কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার গোলাম রব্বানীর বিরুদ্ধে আদালতের বিচারিক কাজে হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। গত ১৮ এপ্রিল এ আদেশ দেওয়া হয়।কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলামকে এ নিয়ে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন ২৫ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।কিন্তু ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দাখিল কিংবা সময় চেয়ে আবেদন করেননি উপপরিচালক। আদালতের আদেশ প্রতিপালন না করায় গত ২৫ এপ্রিল উপপরিচালক রোকোনুল ইসলামকে শোকজ করেন আদালত। শোকজের পত্র পাওয়ার পর একই দিন (২৫ এপ্রিল) তার জবাব দেন এবং সময়ের আবেদন করেন উপপরিচালক। কিন্তু তিনি সময়মতো না দিয়ে আদালতের কার্যক্রম শেষে বিকাল ৫টা ৩২ মিনিটে আবেদন জমা দেন।সূত্র আরও জানায়, উপপরিচালকের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় এবং দাখিলকৃত প্রতিবেদন সন্দেহজনক হওয়ায় আদালত উপপরিচালকের এমন কার্যক্রমকে ‘ছলচাতুরি’ হিসেবে আখ্যায়িত করেছেন।একই সঙ্গে প্রয়োজনীয় প্রতিবেদন ও প্রমাণকসহ আগামী ২৯ এপ্রিল উপপরিচালক মো. রোকোনুল ইসলামকে সশরীরে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন।বেঞ্চ সহকারী লিয়াকত আলী বলেন,‘আদেশের কপি সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে।এ ব্যাপারে জানতে উপপরিচালক রোকোনুল ইসলামের কাছে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page