১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে স্মার্ট ইকো ভিলেজের ঘোষণা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের কুটিপাড়াকে পরিবেশবান্ধব গ্রাম গঠনে স্মার্ট ইকো ভিলেজ সহযোগিতা শেয়ারিং ঘোষণা ও পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস স্মার্ট ভিলেজের ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় পুষ্টি মেলার আয়োজন করেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রোগ্রাম ২ টি করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াকুব আলী। আরো বক্তব্য দেন কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রউফুল আলম, মেডিকেল টেকনোলোজিষ্ট (ইপিআই) আমিরুজ্জামান,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,গোলাম রব্বানী,রণচন্ডী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খগেন্দ্র্র নাথ ও কেশবা ভিডিসি সভাপতি আব্দুল হক প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এপির প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন। পুষ্টি মেলায় মা ও শিশুদের পুষ্টি পূরণে পুষ্টিকর রান্নার কলাকৌশল ও রকমারী পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রীর স্টল প্রদর্শন করা হয়।এছাড়াও পরিবেশ বান্ধব গ্রাম গঠনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোকপাত করা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব গ্রাম গঠনে বাস্তব চিত্র ফ্লিপ চার্টের মাধ্যমে তুলে ধরা হয়। পরিশেষে বাল্যবিবাহ রোধে সচেতনতা মুলক নাটিকা প্রদর্শন করা হয়। এসময় ওই কমিউনিটির শতাধিক কিশোর- কিশোরী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page