১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা চসিকের ‘স্বাধীনতা পদক’ পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, ‘সাহিত্য সম্মাননা’ পাচ্ছেন ৫ জন চট্টগ্রামে বিদ্যুতের লোড শেডিং-এ নাগরিক জিবনে ছন্দোপতন পাঠাগার হোক নেতৃত্ব বিকাশের কেন্দ্র- শাহজাহান চৌধুরী সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কিশোরগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার বদলীতে বাঁধভাঙ্গা উল্লাস-মিষ্টি বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলীতে অভিযোগকারীগণ বাঁধভাঙ্গা আনন্দ- উল্লাসে মেতে উঠে মিষ্টি বিতরণ করেছেন।সোমবার (৯ অক্টোবর)দুপুরে মেডিকেল মোড়ে এ মিষ্টি বিতরণ করা হয়।এর আগের দিন রোববার বিকালে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদের বদলীর প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।এ খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সের ভুক্তভোগী এইচএ,এফডাব্লুএ সহ স্থানীয়রা বাঁধভাঙ্গা আনন্দ-উল্লাসে মেতে উঠে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।জানা যায়,স্কুল ক্যাম্পেইনের ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ করেন৪২জন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী।এ ঘটনায় প্রতিদিনের সংবাদ এ খবর প্রকাশ হয়।পরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে জেলা সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করে দেন।তদন্তের ভিত্তিতে তাকে অন্যত্র বদলীর আদেশ করা হয়।এর আগে ৬মার্চ তার বিরুদ্ধে স্থানীয়দের করা কোটি টাকা দুর্নীতির অভিযোগ ও ২৭ মার্চ তার অপসারণের দাবিতে অভিযোগকারীগণ মানববন্ধন করেন।এ সংবাদ প্রকাশ হলে তদন্ত হয়।এদিকে মিষ্টি বিতরণকালে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন অভি,সাবেক ছাত্রলীগ নেতা মাখদুম-ই-মঈন ড্যাফোডিল,আসাদুজ্জামান জামান ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আশরাফুল ইসলাম জানান,দুর্নীতিবাজ এ স্বাস্থ্য কর্মকর্তাকে অপসারণ করায় তার অধীনস্তরা ও স্থানীয়রা উল্লাস করছে।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন।তার বদলীতে অধীনস্থ স্টাফ ও উপজেলাবাসি স্বেচ্ছাচারিতা থেকে পরিত্রাণ পেলো।এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অন্যত্র বদলীর বিষয়টি শুনেছি।এখন পর্যন্ত কোন মেইল পাইনি।অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তার বদলী হয়েছে কিনা জানিনা।জানা গেছে,বদলীর প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page