৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজ চার বছর ধরে বন্ধ থাকায় জনদূর্ভোগের প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নওদার বাজার থেকে কেল্লাবাড়ি পর্যন্ত ৭ কিলোমিটার দৈর্ঘের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সীমাহীন দূর্ভোগে পড়েছে এলাকাবাসী ।শনিবার সকালে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সড়কটি দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করার জন্য নয়ানখাল ডাঙ্গারহাট সংলগ্ন ওই সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেন।মানববন্ধনে প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন।উপজেলার বাহাগিলী ইউনিয়নের নওদার বাজার সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ওই সড়ক দিয়ে প্রতিদিন নিতাই,পুটিমারী,বাহাগিলী ও চাদঁখানা ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ তারাগঞ্জ-রংপুর,সৈয়দপুর যাতায়াত করেন।চলাচলে অযোগ্য সড়কটি সংস্কার ও সম্প্রসারণের জন্য ২০১৮-১৯ অর্থ বছরে টেন্ডার হয়। ২ কোটি ৩ লাখ টাকা চুক্তিমূল্যে কাজটি পায় নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্ঠান শাহ্ আনোয়ার।কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পাওয়ার পর স্কেভেটর মেশিন দিয়ে সড়কের কার্পেটিং তুলে ফেলায় চরম জনদূর্ভোগের সৃষ্টি করে।

এতে করে পথচারীরা প্রতিনিয়ত ছোট- বড় দূর্ঘটনার শিকার হচ্ছে।এমন কি গর্ভবর্তী মা’দের ভ্যান -রিক্সায় করে হাসপাতালে নেওয়ার সময় ওই খানাখন্দের সড়কে সন্তান প্রসব করেছে বলে মানববন্ধনে অংশ নেয়া ৫ নম্বর ওর্য়াড মেম্বার এমদাদুল হক, সাবেক মেম্বার খলিলুর রহমান ও নিতাই মাহবুবিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল সহ অনেকে দাবী করেন।তারা আরো বলেন, সড়ক সংস্কার কাজের জন্য কয়েকবার ঠিকাদার ও স্থানীয় প্রকৌশল দপ্তরে যোগাযোগ করার পরও তারা আমাদের দূর্ভোগের বিষয়টি আমলে নেয়নি। তাই এ মানববন্ধনের মাধ্যমে সড়কটি অতি দ্রুত সংস্কারের জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি।এ ব্যাপারে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ৪ বছর ধরে ওই সড়কের সংস্কার কাজ বন্ধ তা সঠিক নয়। গত বছরেও একটু কাজ হয়েছে। সড়কটির কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page