৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার: দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার গুঞ্জন। সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কিশোরগঞ্জে  বর্ণিল  উৎসবের মে দিবসে কণ্ঠশিল্পী বেবীর গানে সিক্ত শ্রমিকেরা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে জমকালো ও  বর্ণিল উৎসবে  আন্তর্জাতিক মহান মে  (শ্রমিক)  দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার (১ মে) সকালে  বাংলাদেশ জাতীয়তাবাদী  সড়ক পরিবহন শ্রমিক দল  উপজেলা শাখা দিবসটি উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক  ও  উপজেলা  ট্রাক ও ট্যাংকলড়ি  শ্রমিক ইউনিয়নের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার  উপদেষ্টা  ও  ব্ল্যাক ডায়মন্ড খ্যাত কণ্ঠশিল্পী  বেবী নাজনীন। আরো বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য  আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য মাসুদ রানা পাটোয়ারী প্রমুখ। এসময় বেবী বলেন এখনো প্রতিদিন  আপনারা দলের  প্রতি  পূর্ণ  আস্থা, বিশ্বাস,আদর্শ, নীতি-নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছেন। একত্রিত  হয়ে আছেন। ম্যাডাম  বিদেশ  যাবার আগে বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। কারণ  দেশ বাঁচাও মানুষ বাঁচাও  এজন্য  কি করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট  আওয়ামী সরকার বিএনপি দলকে  ভাঙ্গার জন্য বারবার অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হয়নি। তিনি  আরো বলেন গণতান্ত্রিক সরকার ছাড়া  কোন জবাবদিহিতা থাকেনা। কোন উত্তর থাকেনা। তাই তারেক জিয়া চাচ্ছে, আমরা চাচ্ছি বিএনপি ও জনগণকে  নিয়ে  সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্য নির্বাচন দেওয়া হউক।  দেখা গেছে  ১ মে  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও শ্রমিকরা খন্ড খন্ড মিছিল  নিয়ে আসেন। এসময়  সভাস্থল  মিছিলের নগরীতে পরিণত হয়। কানায় কানায়  ভরে উঠে এর আশপাশ।  জনসমুদ্রে পরিণত হওয়া  উৎসুক  শ্রমিকেরা বেবী নাজনীনের মধুর কন্ঠে গান শোনার জন্য উন্মুখ হয়ে পড়েন। এসময় তাদের  অনুরোধে  তিনি ২ টি গান গেয়ে  শ্রমিকদের সিক্ত করে  তুলেন। তার  কন্ঠে  গানের কলি স্বল্প পরিসরে তুলি ধরা হলো- ছোটদের বড়দের সকলের

গরিবের নিঃস্বের ফকিরের,
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে। হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে….।  ও মুই না শুনুং না শুনুং তোর বৈদেশিয়া কথা রে
ও মোক ছাড়িয়া গেলু কেনে।
আমি তোরও বাদে বসিয়া কাদুং
পন্থের পানে চাইয়ারে।
ও মোক ছাড়িয়া গেলু কেনে…।  পরে বেবী নাজনীনের নেতৃত্বে বিশাল বহরের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পুরো উপজেলা শহর চক্কর দিয়ে একই স্থানে এসে শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page