১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কালিয়াইশ ইউনিয়নের কাঠগড়ের মাদকসম্রাজ্ঞী ভূট্টোনি ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নজরুল ইসলাম চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি >>> চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মাদকসম্রাজ্ঞী হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনি (৫৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার থেকে ৩৫ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর ব্রীজ পাড় এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনি সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় পশ্চিম কাঠগড় এলাকার মৃত আবদু ছবুরের কন্যা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন নারী মাদক কারবারি হোসনে আরা বেগম প্রকাশ ভূট্টোনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক ও নগদ অর্থসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।স্থানীয়রা আরো জানায়, মাদকরানী ভুট্টোনীর ২ ছেলে এবং পুত্রবধুও এই মাদক ব্যবসার সাথে জড়িত। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলেরা বিওসি মোড় এসে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ কিনে নিয়ে যায়। অবশেষে ভূট্টোনী আটক হওয়ায় স্বস্থি প্রকাশ করেছেন স্থানীয়রা।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, মাদককারবারি হোসেন আরা বেগম প্রকাশ ভূট্টোনিকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page