১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি >>> নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানী নিষিদ্ধ জব্দকৃত মাদকের মধ্যের রয়েছে এমসি ডোনাল্ড, এসি ব্ল্যাক, আইস ভদকা ও ব্লেন্ডা প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদ।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।এরআগে একইদিন আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মালিকবিহীন এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা।৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাধীন কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশ পেষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ১১৮০ নম্বর সীমান্ত মেইন পিলার হতে আনুমানিক আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।এ অভিযানে টহল দলটি কলমাকান্দার খারনৈই ইউনিয়নের বনবেড়া নামক এলাকা হতে ১২৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডে ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা। আমদানী নিষিদ্ধ জব্দকৃত এসব মদক নেত্রকোনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা প্রদান করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page