২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

কক্সবাজারে রামুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায বাবা -ছেলেসহ নিহত ৩ আহত ৯

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট বেলাল উদ্দিন ভুট্টো >>> কক্সবাজারে রামুতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা -ছেলেসহ ৩ জনের মৃত্যু ও ৯ আহত হয়েছে ,সোমবার(১৬ জুন) সকাল ৮টার সময় রামু রশিদনগর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ এবং রামু রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

জানা যায় নিহত রিমঝিম বড়ুয়ার ৬ জুলাই বিয়ের দিনক্ষণ ধার্য ছিল। সে উপলক্ষে বিয়ের বাজার করার উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। কিন্তু বিয়ের আগ মূহূর্তে সড়ক দূর্ঘটনায় তাকে যেতে হলো অন্তিম যাত্রায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার স্বজনরা আবেগঘন স্ট্যাটার্স দিয়ে লিখেন,রক্তে লাল হয়ে হাসপাতালের মর্গে যেতো হলো তাকে,লাল শাড়িত তোকে দেখা হলোনা, ওপারে ভালো থাকিস বোন।

স্থানীয়রা জানান চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের কারনে এই দূর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুহাম্মদ শের আলী পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন দৈনন্দিন দুর্ঘটনা বেড়েই চলছে। দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬লেইন উন্নতি করা হোক, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ‘সড়ক দুর্ঘটনা’ নিত্যনৈমত্তিক ব্যাপার। রশিদনগর ইউনিয়নের পানিরছড়া থেকে জোয়ারিয়ানালা পর্যন্ত মাত্র (১.৫) দেড় কিলোমিটার সড়কের মধ্যে বারবার সড়ক দুর্ঘটনা ঘটেছে! তবু চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়ক ৬লেইনে উন্নিত করা হচ্ছে না। আর কত দুর্ঘটনা ঘটলে ৬লেইন করা হবে পর্যটন শহর কক্সবাজারের মহাসড়ক?

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করার দাবিতে সোচ্চার হয়েছেন রামু ও কক্সবাজারের সাধারণ মানুষ। এই দাবিকে ঘিরে গত ১৮মে/২৫ রবিবার রামুর বাইপাস চত্বরে আয়োজিত হয় এক বিশাল মানববন্ধন কর্মসূচি। দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন স্থানীয় প্রায় ৪০টি সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেইনে উন্নীত করা এখন সময়ের দাবি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান
বলেন, ‘আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page