১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় স্কুলছাত্রী নিখোঁজ অপহরণের অভিযোগে উত্তেজনা বাঁশখালীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ উদ্যোক্তারা বিনা জামানতে পাবেন ১০ লাখ টাকা লোন জনকল্যাণেই জীবনের বাকি সময় কাটাতে চান ঢেমশার আবু তাহের জনগণের আস্থা অর্জনই সরকারি সেবার মূল লক্ষ্য ডিসি জাহিদ মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে বন কর্মকর্তাসহ অপহৃত-১৮

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার।। কক্সবাজারের টেকনাফ জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে এক বনকর্মকর্তাসহ ১৮ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছেন। সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর মোনাফ গার্ডেন নামক পাহাড়ে কাজ করার সময় এ অপহরণের ঘটনা ঘটে। তারা সকলে পাহাড়ে আগাছা পরিষ্কার ও চারা রোপনের কাজে গিয়েছিলেন। অপহৃতদের মধ্যে রোহিঙ্গা শ্রমিকের সংখ্যা অধিক বলে জানা যায়।অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১)সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮) এর নাম পাওয়া গেছে। এছাড়া বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম (২২),সৈয়দ (৫০) ও রফিক বলে জানা গেছে। তবে অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।টেকনাফ অঞ্চলের এসিএফ মইনুল ইসলাম জানান, ” সকাল ১০ টার দিকে বন পরিচ্ছন্নকর্মীরা আগাছা পরিস্কার ও চারা দেখভালের জন্য জাদিমুড়া নামক রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর পার্শ্ববর্তী মোনাফ গার্ডেন নামক স্থানে পৌছলে দুষ্কৃতকারীরা ২১ জনের পরিচ্ছন্নকর্মী দলকে অতর্কিত অবস্থায় ঘিরে ফেলে। পরে সেখান থেকে ৩ জন কৌশলে ফিরে যেতে পারলেও ১৮ জনকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সাথে সাথে টেকনাফ থানা, টেকনাফের নির্বাহী কর্মকর্তা ও এপিবিএন পুলিশকে খবরটি দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হলেও, বিকাল ৪ টা পর্যন্ত তাদের (অপহৃতদের) কোন খোঁজ পাওয়া যায়নি, তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরাদ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধারে তৎপর রয়েছি।’এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের চারা রোপন ও আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৭ জন শ্রমিককে সেখান থেকে দুষ্কৃতকারী দল অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করছেন”।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page