১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ভাই আহত ২ সাতকানিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা তদন্তে ইউএনও। হত্যা মামলার আসামিকে ইউপি চেয়ারে না বসাতে ইউএনওকে স্মারকলিপি টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে শোকাহত। পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। সালথায় প্রতিবেশীর নির্যাতন ও অপমান সইতে না পেরে বিষপানে চার সন্তানের জনকের  মৃত্যু চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন স্লুইস গেট অকেজো হওয়ায় বাঁশখালীতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মূল হোতা ডাকাত নাছির সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার,কক্সবাজার।। সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা যিনি তাকে গলায় ছোরার আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছেন সেই নাছির উদ্দিন প্রকাশ নাছির ডাকাত ও তার সহযোগী এনাম ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি দেশীয় তৈরী আগ্নেয়াস্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।২৭ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।ডাকাত নাছির উদ্দিন (৩৮) ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুমখালী রিজার্ভপাড়ার আবদুল মালেকের ছেলে ও সহযোগী ডাকাত এনামুল হক (৫০) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়ার মৃত নুরুল আলমের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী।তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে একদল ডাকাত সমাবেত হয়েছে জেনে অভিযানে যায় যৌথ বাহিনী। টিমের ইনচার্জ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন এর নেতৃত্বে যৌথ বাহিনী রাত সাড়ে ৩টার দিক ঘটনাস্থলে উপস্থিত হলে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যগণ ডাকাতদের গ্রেফতারের লক্ষে পিছু ধাওয়া করে। এ সময় লেফটেন্যান্ট তানজিম ধাওয়া করে নাছির উদ্দিনকে ধরে ফেলেন। পরবর্তীতে ধৃত নাছির উদ্দিনসহ আরো দুই থেকে তিন জন ডাকাত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে ধারালো ছুরি দ্বারা হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনা ও পুলিশ সদস্যগণ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব উক্ত হত্যাকান্ডের পরবর্তী ছায়াতদন্তসহ ঘাতকদের গ্রেফতারের লক্ষ্যে আভিযানিক কার্যক্রম শুরু করে। ঘটনার বিষয়ে সেনাবাহিনী বাদী হয়ে ২৫ সেপ্টেম্বর চকরিয়া থানায় মামলা করেন। যার থানা মামলা নং-৪৪/৩৬৬। এই মামলায় শনিবার পর্যন্ত ৭ জন গ্রেফতার হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page