২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
আন্তর্জাতিক:
বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা
     
             

ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে পারলেই প্রকৃত ঈদের আনন্দ- স্বরাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, পেকুয়া(কক্সবাজার) থেকেঃ কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।এর আগে ভোরে চট্টগ্রাম থেকে সড়কপথে নিজ গ্রামের উদ্দেশে রওনা হয়ে সকালেই পেকুয়ায় পৌঁছান মন্ত্রী। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করেন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।পরে পেকুয়া উপজেলা মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাঠের দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমগ্র দেশের মানুষকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই পবিত্র দিনে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে পারলেই সেটাই হবে প্রকৃত ঈদের আনন্দ।রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। সরকার এই সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।তিনি আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।নামাজ ও আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।দুপুরের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদের সময় কাটান। বিকেলে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page