৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিন কলাউজানে গণসংযোগে শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক।। এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিনএলাকার সার্বিক উন্নয়ন ও স্থায়ী শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।তিনি গতকাল মঙ্গলবার লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত গণসংযোগ ও বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।শাহজাহান চৌধুরী বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি—যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না হিংসা, বিদ্বেষ ও মারামারি। আমরা এমন একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে সব মানুষের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব জীবন নিশ্চিত হবে।তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হয়, তাহলে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদের বিদায় ঘটবে। তখন আর কোনো দল বা গোষ্ঠী দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। যারা গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তারা মূলত নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। তাদেরকে ভোটের মাধ্যমেই প্রতিহত করতে হবে।পথসভা ও গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলাউজান জামায়াতের আমীর ডাক্তার সিদ্দিক আহমদ, লোহাগাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও কলাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন সেক্রেটারি রেজাউল করিম, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আজাদ, নায়েবে আমীর নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোঃ শাহেদ, অ্যাডভোকেট মারুফ বিন কবির, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশসহ আরও অনেকে।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার কামাল ও কুতুব উদ্দিন, নুরুল আমিন, আবুল মনসুর, শামসুল ইসলাম সওদাগর, তারেক বিন কবির, কফিল উদ্দিন এবং বৈষম্যবিরোধী ছাত্রনেতা এইচ আর শহিদ।গতকাল সকাল থেকে আলহাজ্ব শাহজাহান চৌধুরী হাজির রাস্তা, মহাজন বাড়ি বারেক মাস্টারপাড়া, লেংগা পুকুর পাড়, দরগা মোড়া, করম আলী পাড়া, বাহাদুরপাড়া মালিপাড়া, শিলপাড়া বলিপাড়া, ফতেহ আলী পাড়া, মিয়াজী পাড়া, সনকাটিয়া দিঘীর পাড়সহ ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page