২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

এবারের নির্বাচন সার্বভৌমত্ব ও ভূখন্ড রক্ষার-তথ্য সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

এই নির্বাচনে ফয়সালা হবে দেশের সার্বভৌমত্ব থাকবে, নাকি সমুদ্রের একটি দ্বীপ অন্য একটি দেশের কাছে হস্তান্তর করা হবে? দেশ কি পাকিস্তান হবে, নাকি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত থাকবে? সেটি ফয়সালা করার নির্বাচন। এবারের নির্বাচন দেশের সার্বভৌমত্ব ও ভূখন্ড রক্ষার নির্বাচন।বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ যখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন পুরনের পথে, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরনের পথে অদম্য গতিতে এগিয়ে চলছে, ঠিক তখনই দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছে। সেই লবিস্টের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তারা ডলারের বিনিময়ে ইউরোপীয়ান পার্লামেন্টের কাছ থেকে চিঠি ক্রয় করেছে। ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য সংখ্যা ৭০৫ জন। তাদের মধ্যে মাত্র ৫ জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছে। তা দেখে মির্জা ফখরুল পুলকিত। আপনাদের মনে আছে ২০০২ সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন বিএনপি সরকারের দমন পীড়নের বিরুদ্ধে ইউরোপীয়ান পার্লামেন্টে সর্বসম্মতি ক্রমে রেজুলেশন পাস হয়েছিল।তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, পত্রিকায় দেখলাম এ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দিয়েছে। সেখানে লেখা আছে, আমাদের আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীতে যারা মানবাধিকারের বিরুদ্ধে কাজ করবে তাদেরকে শান্তি রক্ষা মিশন থেকে যেন বাদ দেয়া হয়। আমরা এ্যামেনিস্টি ইন্টারন্যাশনালকে চিনি। তারেক রহমানের বেয়াইন আইরিন খান আগে এ্যামিনিস্টির জেনারেল সেক্রেটারী ছিলেন। এখনো সংস্থাটির সাথে তিনি যুক্ত আছেন। যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছিল তখন এই এ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল তাদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল। এ্যামেনিস্টি ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপি যখন মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, তার বিরুদ্ধে কোন বিবৃতি দেয়নি। আর একটা সংগঠন আছে, হিউম্যান রাইট ওয়াচ। তারাও মাঝে মধ্যে বিবৃতি দেয়। তাদের বিবৃতি কিভাবে হয়, কোথায় ড্রাফট হয়, কিসের বিনিময়ে এই বিবৃতি আসে, সেটা আমরা ভালো করে জানি। যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য বিবৃতি দেয়, কিন্তু ফিলিস্তিনে যখন পাখির মতো মানুষ শিকার করা হয়, তখন তারা বিবৃতি দেয়না। সুতরাং, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি দেওয়ার তাদের কোন নৈতিক আধিকার নেই।এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মঈনুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন মুহুরী, এসএম রাশেদুল ইসলাম, দিলোয়ারা ইউসুফ, মো. সেলিম উদ্দিন, মাহাবুবুর রহমান রুহেলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

=০=

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page