২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

একদিনে যাত্রীবাহী ট্রেন বন্ধে লোকসান ৪ কোটি টাকা ১৩ দিনে সরকার রাজস্ব হারালো ৫২ কোটি টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শুকলাল দাশ>>> কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও পরবর্তী সহিংস পরিস্থিতির কারণে গত ১৩ দিন ধরে সারাদেশে সকল ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গত ২৬ জুলাই থেকে বিজিবি পাহারায় সারাদেশে জ্বালানি তেল ও বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল পরিবহন শুরু হলেও যাত্রীবাহী ট্রেন চালুর এখনো সিদ্ধান্ত হয়নি। গতকাল থেকে শুধুমাত্র স্বল্প দূরত্বে মেইল–লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।এদিকে সড়ক যোগাযোগ এখন অনেকটা স্বাভাবিক হয়েছে।কিন্তু এখনো ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় এ পথের যাত্রীদের যাতায়াত বিঘ্ন ঘটছে।রেলের বাণিজ্য বিভাগ থেকে জানা গেছে,সারাদেশে সবগুলো আন্তঃনগর,লোকাল,মেইল ও কমিউটার ট্রেন মিলে প্রতিদিন ২ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়।শুধু যাত্রীবাহী ট্রেন চলাচল একদিন বন্ধ থাকলে অন্তত ৪ কোটি টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছে রেলের বাণিজ্য বিভাগ।গত ১৩ দিনে রেলে যাত্রীবাহী ট্রেনে টিকিটি বিক্রি বন্ধ থাকায় রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে প্রায় ৫২ কোটি টাকার মতো।এই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী আজাদীকে বলেন,আমরা সিদ্ধান্ত নিয়েছি বৃহস্পতিবার (গতকাল ১ আগস্ট) থেকে শুধু কারফিউ শিথিল সময়ে স্বল্প দূরত্বের মেইল,লোকাল ও কমিউটার ট্রেন চালুর ব্যাপারে।তবে আন্তঃনগর ট্রেন চালুর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।সারাদেশে সবগুলো আন্তঃনগর,লোকাল,মেইল ও কমিউটার ট্রেন মিলে প্রতিদিন ২ লাখ ১৫ হাজার টিকিট বিক্রি হয়।স্বল্প দূরত্বে মেইল,লোকাল ও কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত হলেও মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকায় যাওয়ার পথে নরসিংদীতে হামলার শিকার হলে একটি ট্রেনের তিনটি কোচ আগুনে পুড়ে যায়।এ ছাড়া সেদিন দেশের বিভিন্ন প্রান্তে হামলার শিকার হয় বেশ কয়েকটি ট্রেন। এতেও ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি কোচ।সেদিন রাতে সারাদেশে কারফিউ জারি করা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সারাদেশের ট্রেন চলাচল।এতে বিপুল ক্ষতির মুখে পড়ে রাষ্ট্রীয় এই পরিবহন খাত।রেলওয়ের বাণিজ্যিক বিভাগ থেকে আরো জানা গেছে,ভারতের সঙ্গে আন্তঃদেশীয় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় এদিকে দিনে প্রায় তিন কোটি টাকা লোকসান।রেলওয়ে পূর্বাঞ্চল থেকে জানা গেছে, পূর্বাঞ্চল থেকে প্রতিদিন চট্টগ্রাম–ঢাকা,চট্টগ্রাম–সিলেট, চট্টগ্রাম–ময়মনসিংহ,চট্টগ্রাম–জামালপুর,ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার, চট্টগ্রাম–চাঁদপুর,চট্টগ্রাম–নাজিরহাট রুটসহ দেশের বিভিন্ন প্রান্তে ৫৭টি আন্তঃনগর,মেইল,কমিউটার এবং মালবাহী ট্রেন চলাচল করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page