৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ঋতুর গরমিল কিশোরগঞ্জে চৈত্রের প্রকৃতিতে পৌষের ঘন কুয়াশার দাপট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  প্রায় মাস দুয়েক আগে গ্রাম বাংলার প্রকৃতি থেকে বিদায় নিয়েছে শীত। ঋতুপালা বদলে বিদায়ের সুর বাজছেঋতুরাজ বসন্তেরও।এরই মাঝে নীলফামারীর কিশোরগঞ্জে চৈত্রের ভোরের প্রকৃতিতে আচমকা দেখা মিলেছে পৌষ-মাঘের ঘন কুয়াশার দাপট। এ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে ফসলি মাঠ-ঘাট, প্রান্তর।আর চৈত্র মাসের এমন অনাকাঙ্খিত ভোরের ধোঁয়া-ধোঁয়া কুয়াশার মাখামাখিতে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করায় বিস্মিতও স্থানীয়রা।দেখা যায়, বিগত কয়েক সপ্তাহ ধরে উপজেলার প্রকৃতি জুড়ে দিনে খাঁ-খাঁ রোদ ও ভ্যাপসা পচা গরম। মাঝ রাত থেকে ভোর পর্যন্ত পুরো শরীর জুড়ে তুলে শীতের শিহরণ। এতে অনেক সময় গায়ে চাপাতে হয় হালকা কাঁথা- কম্বল। বুধবার চৈত্রের(১৯ তারিখ) বৈরি আবহাওয়ায় ভোরের প্রকৃতি জুড়ে আচমকা দেখা মিলে ঘন কুয়াশার দাপট। পৌষ-মাঘের শীতের কুয়াশাকে হার মানিয়ে সামান্য দূরের জিনিসও দৃষ্টিগোচর দায় হয়ে পড়ে।ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলে এমন ঘন কুয়াশার দাপট। এসময় সড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করে ধীর গতিতে। ৯ টার পর সূর্যের আলো ছড়িয়ে পড়লে কুয়াশা কেটে গিয়ে দেখা মেলে ঝলমল সূর্যের আলো। কথা হয় বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের কুয়াশা মাখা ভোরের মুসল্লি মাওলানা আব্দুল হান্নান ও প্রবীণ ব্যাক্তি জরিয়ালের সাথে। তারা বলেন,অসময়ে এ ধরনের কুয়াশা আগে আমরা দেখিনি। চৈত্র মাসের অনাকাঙ্খিত কুয়াশা ঋতুর গরমিল মনে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হারিয়ে যাচ্ছে ষড়ঋতুর নিজস্ব স্বাতন্ত্র্য রূপ। তবে ঘন কুয়াশা পড়লেও শীতের তীব্রতা তেমন নেই।উপজেলায় কোন আবহাওয়া অফিস না থাকায় অসময়ে ঘন কুয়াশার কারণসহ জানা সম্ভব হয়নি আবহাওয়ার সার্বিক পরিস্থিতি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page