১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ পটিয়ায় ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আটক ৫ স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

উলিপুরে ১নং খামার দামার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পাঠদানে অবহেলা 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোস্তফা কামাল  কুড়িগ্রাম>>>

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে ১ নং খামার দামার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত । ১৯৭২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে বর্তমান প্রধান শিক্ষক সহ স্টাফ সংখ্যা চার জন। গত ২০ জুন মঙ্গলবার দুপুর ১ টায় উপস্থিত হয়ে বাস্তবে দেখা যায় বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থা। পরে সাংবাদিকের উপস্থিতি বুঝে তড়িঘড়ি করে সহকারী শিক্ষক যুথি বেগম, পারভিন বেগম ও সহকারী শিক্ষক লতিজার রহমান বিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু বিদ্যালয়ে বাস্তব চিত্র দেখা যায় সেখানে কোন ছাত্র-ছাত্রী নেই। এছাড়া বিদ্যালয়ের বারান্দায় বাদাম শুকানোর ধুম চলছে। এ সময় প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনুপস্থিত। প্রধান শিক্ষক মামুনুর রশিদ নিজের দাপট ও বাবা মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিকে অন্তঃসারশূন্যে পরিণত করেছে।এলাকাবাসী জানান, বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা প্রতিদিন সকাল ৯ ঘটিকায় স্কুলে উপস্থিত হয়ে সকাল ১১ টায় প্রস্থান করে থাকেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসে দু একবার বিদ্যালয়ে উপস্থিত হন এবং সহকারী শিক্ষকরা এরই সুযোগে শিক্ষার্থীদের পাঠদানে গরি মসি করে আসছেন । দীর্ঘ দুই বছর যাবত কোমলমতি শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত রয়েছে বলে শিক্ষার্থীর অভিভাবকরা জানায়। এ ব্যাপারে উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন জানান, আমি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page