৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বড়গাছি হাটে চলছে দোকানঘর নির্মাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম,রাজশাহী ব্যুরো :

পবার বড়গাছি হাটে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ ও বরাদ্দে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞাজারি করা হয়েছে। একই সাথে
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য রাজশাহী জেলা প্রশাসককে নিদের্শ দেয়া হয়েছে। সরকারি দপ্তর নিষেধাজ্ঞা জারির কাগজ হাতে পাওয়ার পরেই দ্বিগুণ লোক দিয়ে তড়িঘড়ি হাটে দোকান নির্মাণ ও বরাদ্দের কাজ শেষ করতে মরিয়া হয়ে কাজ চালাচ্ছে। এবিষয়ে ভুক্তভোগীরা একাধিক বার উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসককে কাজ বন্ধের জন্য জানালেও যেন কোন মাথা ব্যথা নেই প্রশাসনের। রাতে দিনে সমান তালে চলছে নির্মাণ কাজ।এছাড়াও পবার বড়গাছি হাটের দোকানপাট নির্মাণ ও বরাদ্দ কেনো অবৈধ নয়, জানতে চেয়ে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় স্ব প্রনোদিত হয়ে এক আইনজীবীর দায়ের করা রিট আবেদন প্রেক্ষিতে উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিসেস শাহলা শরাতাত নেজাদ শুনু গত ২৮ আগস্ট এ নির্দেশনাজারি করেন।জানা যায়, এ হাটে মহিলা বিপনি কেন্দ্রের ইজারাদার সালেহা বেগম দোকানঘরটি না ভাঙার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। মূলত বড়গাছি ইউপির বর্তমান চেয়ারম্যান শাহাদত হোসেন সাগর ইজার চুক্তি ভঙ্গ করে এই দোকানঘরটি ভেঙে ফেলছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে বাজার কমিটির সভাপতি ও যুবলীগ নেতা এমদাদ ব্যবসায়ীদের হয়রানি করছেন এমন অভিযোগও রয়েছে।এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নিয়ম না মেনে, হাটে স্থায়ী পাকা দোকানঘর নির্মাণ, বরাদ্দের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। অনেকটা স্বজন প্রীতির মাধ্যমে হাটের জায়গা নিয়ে বাণিজ্য করছেন বাজার কমিটির লোকজন। ব্যবসায়ীদের অভিযোগ এসব অনিয়মে ইএনও ও এসিল্যান্ড সহ সরকারি কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি I বরং সরকারি এসব কর্মকর্তারা সঠিক নিয়মে বড়গাছি হাটে দোকানপাট বরাদ্দ হচ্ছে বলে বর্তমান বাজার কমিটির সভাপতির পক্ষে সাফাই গান।সরকারি নিয়ম বর্হিভূতভাবে হাট বাণিজ্যে লিপ্ত হয়েছেন বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদ ও সেক্রেটারি আফজাল। এমদাদ পবা উপজেলা যুবলীগের সভাপতি ও তার ছেলে বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাগরের প্রভাবে সরকারি খাস জায়গায় নিয়ম নীতির তোয়াক্কা না করে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে, হাটের বরাদ্দকৃত জায়গা বিক্রির অভিযোগ রয়েছে।এবিষয়ে পবা উপজেলা ইউএনও লসমী চাকমা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার চিঠি পেয়েছি। ডিসি স্যার নিজেই কাজটি মনিটরিং এ রাখছেন। এরপরেও প্রতিদিন লেবার লাগিয়ে কিভাবে কাজ চলছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ঠিক আছে আপনি তথ্যটি জানালেনতো আমি দেখছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page