২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

উখিয়ার সাবেক শিবির নেতা মোদ্দাছির জালনোটসহ গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি কারে তল্লাশি চালিয়ে উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোদ্দাচ্ছিরসহ তিনজন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল নোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোহাম্মদ মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়। জানা যায়, সে উখিয়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন , বর্তমানে সে কোথাও কোন দায়িত্বে নাই। গত ডিসেম্বর থেকে জানুয়ারীর সেটআপে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় ।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page