৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে ________সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান। ফরিদপুরের নগরকান্দায় বেপরোয়া গতির অভিযোগে ট্রাকচালককে পিটিয়ে হত্যা সাতকানিয়ায় মেধা বৃত্তি প্রদান করলেন শাহজাহান চৌধুরী সাতকানিয়ায় সরকারি প্রণোদনা পেলেন ১৯ শ কৃষক চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

উখিয়ায় নারী সংক্রান্ত ঘটনায় হতাহত-৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> উখিয়ায় ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং রেজিট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ইভটিজিংয়ের জেরে এসংঘর্ষের ঘটনা ঘটেছে।নিহত রোহিঙ্গার যুবক মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক সি’র বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দুইজন আহত হন। পরে তাদের কুতুপালংয়ের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।আহত দুইজন হলেন, মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন চৌধুরী বলেন, কুতুপালং রেজিস্ট্রার্ড শরণার্থী শিবিরে ইভটিজিং করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ঘটনাস্থলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা মোতায়েন রয়েছে এবং ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page