২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
     
             

ইনানী বীচে অবৈধভাবে নির্মিত ভেঙ্গে পড়া জেটি সম্পূর্ণ উচ্ছেদ করার দাবীতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক ।। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দ্বি-খন্ডিত ও পরিবেশ ধ্বংস করে ইনানী সী বীচে অবৈধ ভাবে নির্মিত ভেঙ্গে পড়া জেটি সম্পূর্ণ উচ্ছেদ করার দাবীতে মানববন্ধন করেছে কক্সবাজার জেলা প্রেসক্লাব। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস ফ্যাসিস্ট সরকারের দোসর ও সেন্টমার্টিনে যাতায়াতের জাহাজ কোম্পানীদের সুবিধার লক্ষ্যে জাহাজের অবৈধভাবে নির্মিত একটি জেটি, যার ফলে সৈকতটি দ্বিখণ্ডিত ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ স্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এটি সমুদ্র সৈকতের স্বাভাবিক ধারা ও সৌন্দর্য নষ্ট করছে এবং সমুদ্রতীরবর্তী পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। জেটির নির্মাণ প্রকৃতির প্রাকৃতিক প্রবাহকে ব্যাহত করে এবং উপকূলীয় বন্যপ্রাণীর জন্যও হুমকিস্বরূপ। ২৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২.০০ টায় ইনানী নৌবাহিনীর জেটির পার্শ্বে কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডেইলি বাংলাদেশ এর কক্সবাজার প্রতিনিধি এইচ এম ফরিদুল আলম শাহীন, সিনিয়র সহ-সভাপতি ও ই-টেন টেলিভিশন এবং চাটগাঁর সংবাদের কক্সবাজার ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার আহমদ গিয়াস, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আয়াছ রনি, দৈনিক গনসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ, দৈনিক নববানীর স্টাফ রিপোর্টার মোঃ রমজান আলী , দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার দিদারুল ইসলাম কাজল,বাংলাভিশন টিভির প্রতিনিধি জসিম উদ্দিন সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২০২০ সালে শেখ হাসিনা সরকারের সময় আন্তর্জাতিক নৌ-মহড়ার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতেরর ইনানী বীচের মাঝখানে বাংলাদেশ নৌবাহিনী নির্মাণ করেছিল। এটি নির্মাণের সময় থেকে পরিবেশবাদীরা এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছিল। প্রতিবাদের জবাবে নৌবাহিনীর কর্মকর্তারা বলেছিল যে, তাদের কিছু সংস্কার কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে এই জেটি নির্মাণ করা হবে বলে সবার চেখে ধুলো দিয়ে নির্মাণ করে সমুদ্রের সৌন্দর্য্য বিনষ্ট সহ ইকোসিস্টেম ধ্বংস করেছে।
২০২২ সালে কক্সবাজারের একটি সংগঠনের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জেটি অপসারণের জন্য রুল জারি করেন। তবে এখনও জেটি সরানো হয়নি। ২০২৩ সাল থেকে এই জেটি দিয়ে সেন্টমার্টিনে পর্যটক জাহাজ আসা-যাওয়া করছিল। সর্বশেষ ১ নভেম্বর থেকে ফের এই জেটি দিয়ে সেন্টমার্টিনে যাতায়াতের জন্য প্রস্তুতি নিচ্ছিল জাহাজ কোম্পানিগুলো।বক্তারা আরো জানান, প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে আল্লাহ তায়ালা নিজেই এর শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, যার জলন্ত প্রমাণ গেল ঘুর্ণিঝড় ‘দানা’ এর তান্ডবে উত্তাল সাগরে প্রবল ঢেউয়ে জেটিতে বেঁধে রাখা বার্জটির ধাক্কায় জেটিটি দ্বিখণ্ডিত হয়ে যায়।পরে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সকল সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবেশ বিধ্বংসী ইনানী সী বীচে অবৈধ ভাবে নির্মিত ভেঙ্গে পড়া জেটি সম্পূর্ণ উচ্ছেদ করার দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page