৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইউক্রেনের দিনিপ্রো শহরের আবাসিক এলাকায় বিমান হামলায় ২০ জন আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>

কিয়েভ, ইউক্রেন, ৪ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্য রাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে এবং তিন শিশু গুরুতর অবস্থায় রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে।ইউক্রেনের উপর রাশিয়ার বিমান হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পেয়েছে।
কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
জেলেনস্কি বলেছেন, শনিবারের হামলা দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।
শনিবার জেলেনস্কি ফেসবুক পোস্টে বলেছেন, ‘রাশিয়ানরা শহর আক্রমণ করেছে।’
‘তারা দুটি দোতলা আবাসিক ভবনের মধ্যে হামলা করেছে। দুর্ভাগ্যবশত, ধ্বংসস্তুপের নিচে লোকজন আটকা পড়ে রয়েছে।’জেলেনস্কির পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসপ্রাপ্ত ভবনে অনুসন্ধান চালাচ্ছেন।দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক বলেছেন, ‘ফিধোরোডনেনস্কা সম্প্রদায়ের পাঁচ শিশু শত্রুর হামলায় আহত হয়েছে।’‘তিন ছেলের অবস্থা এখন গুরুতর বলে ডাক্তাররা জানিয়েছেন। তারা অপারেশন কক্ষে আছেন।’তিনি বলেন, ‘আহতের মোট সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে ভর্তি আছে।’‘উদ্ধারকারীরা একটি ছিন্নভিন্ন ঘরের ধ্বংসস্তুপের নিচে লোকজনের সন্ধান অব্যাহত রেখেছে। সম্ভবত সেখানে একটি শিশু রয়েছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page