৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

আ.লীগ নেতাদের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>>টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জেলার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, মেয়র, চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি এবং দলের যেসব নেতা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের সোমবার রাতের মধ্যে পরিবারসহ টাঙ্গাইল ছেড়ে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। তা না হলে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেবে আন্দোলনকারীরা।এ সময় তারা জানান, সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবর্ষণ করে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়াও ধনবাড়ীতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি সমন্বয়করা। সোমবার রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘোষণা দেন। তারা মঙ্গলবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় মিছিল করবেন বলে জানান।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন, আকরাম হোসেন, নবাব আলী প্রমুখ।তারা বলেন- সোমবার সন্ধ্যায় পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়েছে। তারা দোষী পুলিশদের বিচারের দাবি জানান। সেই সঙ্গে দুর্নীতি ও অপকর্মে জড়িত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের বিচারের দাবিও জানানো হয়। পুলিশের গুলিতে তিনজন শিক্ষার্থী নিহত হওয়ার দাবি প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর রাতে জানান,পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page