২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

‘আ.লীগের আগ্রাসন রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাতকানিয়া উপজেলার কেরানীহাট মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পূর্ব সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
এসময় তিনি বলেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশের মাটি থেকে গণতন্ত্র নিশ্চিহ্ন করে দিয়ে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই শক্তিকে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে বিতাড়িত করা গেছে। কিন্তু বছর না যেতেই এই সন্ত্রাসী আওয়ামী সংগঠন যেভাবে অস্ত্র হাতে গোপালগঞ্জে হামলা চালিয়েছে, তা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উপর যে বর্বর হামলা হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য চরম হুমকি। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আগ্রাসন আবারও মাথাচাড়া দিচ্ছে। এই আগ্রাসনকে রুখে দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রক্তপাতের ঘটনা গণতন্ত্রের নামে একটি কলঙ্ক। আওয়ামী লীগ এখনো সহিংস পন্থা অবলম্বন করছে। দেশের মানুষ আর এই সন্ত্রাস মেনে নেবে না।
এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল হোসেন, জেলা অফিস সম্পাদক নুরুল হক, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌর আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উত্তর সাতকানিয়া আমীর মাস্টার সিরাজুল ইসলাম, জেলা শূরা সদস্য ডা. আব্দুল জলিল, এম ওয়াজেদ আলী ও উপজেলা সেক্রেটারি তারেক হোছাঈন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page