১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আলু চাষে বেঙ্গল মিশ্র সারে বাম্পার ফলনের সম্ভাবণা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীতে বেঙ্গল মিশ্র সারে আলু চাষে বাম্পার ফলের সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি রবি মৌসুমে রাজশাহীর বিভিন্ন উপজেলায় চাষিরা আলুর চাষাবাদে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে। বর্তমানে বেঙ্গল মিশ্র সারে চাষাবাদকৃত জমিতে আলুর গাছ ভালো হয়েছে এবং পর্যাপ্ত আলু ধরা শুরু হয়েছে।সম্প্রতি জেলার তানোর, বাগমারা, গোদাগাড়ী, পবা, মোহনপুর, দূর্গাপুর ও পুঠিয়া এলাকার আলুর ক্ষেত পরিদর্শন এবং কৃষকদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৩৮ হাজার ৫ শত হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন হাজর হেক্টর বেশি। জেলার সকল উপজেলায় ভিন্ন ভিন্ন সারের পাশাপাশি কৃষকরা এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহার করেছে। বিগত বছরগুলোতে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করে কৃষকরা ভালো ফলন পাওয়ায় এ বছর ব্যবহারের পরিমান বেড়েছে।রাজশাহী জেলার তানোরের আবদুর রাজ্জাক নামের এক কৃষক এ বছর চারশত বিঘা জমিতে আলুর চাষাবাদ করেছেন। এর মধ্যে পঞ্চাশ বিঘা জমিতে তিনি শুধু বেঙ্গল মিশ্র সার দিয়ে আলাদা করে আলুর চাষাবাদ করেছেন। তিনি বলেন, জমিতে বর্তমানে আলুর গাছের অবস্থা খুবই ভালো এবং আলু ধরাও শুরু হয়েছে। তার প্রজেক্টে অন্যান্য আলুর মতোই বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদ করা আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করছেন।সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলস লিমিটেড ও নোয়াপাড়া গ্রুপের উৎপাদিত বেঙ্গল (এনপিকেএস) মিশ্র সার ব্যবহারের করে এ বছর আলুর বাম্পার ফলের সম্ভাবনা দেখছেন জেলার দূর্গাপুর উপজেলার চাষি লাল মোহাম্মাদ, বাগমারার শামসুর রহমান, পবার আব্দুল খালেক ও মোহনপুরের ইউসুফ আলী।তারা জানান, বেঙ্গল মিশ্র সার যেহেতু চারটি সারের মিশ্রন দিয়ে তৈরী ফলে চাষাবাদের আলাদা ঝামেলা পোহাতে হয়না। জমির অবস্থা পরিমন মতো একটি সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায়। এ বছর আলু চাষে বেঙ্গল মিশ্র সারের ব্যবহারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা।শনিবার সকালে জেলার তানোরের আলু চাষী আব্দুর রাজ্জাকের বেঙ্গল মিশ্র সার দিয়ে চাষাবাদকৃত আলুর ক্ষেত পরিদর্শন করেন কোম্পানীর এরিয়া ম্যানেজার ফারুক হোসেন বাবু, বিসিআইসি সার ডিলার গৌতম কুমার শাহ্, মফিজুল ইসলাম রিপনসহ স্থানীয় কৃষকরা।এ সময় বেঙ্গল মিশ্র সারের কার্যকারিতা নিয়ে কৃষকরা সন্তোষ প্রকাশও করেন। এছাড়া বাজারে বিভিন্ন সময় সারের সরবরাহ ও দাম নিয়ে ঝামেলা হলেও বেঙ্গল মিশ্র সারের সহজলভ্যতা এর চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে বলেও জানান কৃষক আব্দুর রাজ্জাক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page