৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা: বিশ্বকাপে ব্রাজিলও ঝামেলায় পড়বে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক।।  আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি একাধিক দেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশ্বকাপে নিজ দেশকে সমর্থন দেওয়ার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা থাকছে। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশ থেকে আসা অনেকে যুক্তরাষ্ট্রের মানব কল্যাণ ব্যবস্থার অপব্যবহার করছে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে পাঁচবার বিশ্বকাপ জেতা দেশ ব্রাজিলসহ কলম্বিয়া, মরক্কো ও ইরানের মতো বিশ্বকাপে খেলা কয়েকটি দেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নিষেধাজ্ঞা আসন্ন ফিফা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিশ্বকাপের জন্য সমর্থকরা যুক্তরাষ্ট্রে ভিন্ন ভিসায় আসতে পারবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা। গতকাল ডেইলি মিররকে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, খেলোয়াড়, তাদের পরিবার এবং গণমাধ্যমকর্মীদের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা কার্যকর থাকবে।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তার কথায় ফুটবল সমর্থকরা আশার আলো দেখতেই পারেন। বিশেষ করে, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা এবং নতুন ভিসা নিষেধাজ্ঞায় থাকা আলজেরিয়া, ব্রাজিল, কলম্বিয়া, মিসর, ঘানা, হাইতি, ইরান, মরক্কো, সেনেগাল, তিউনিসিয়া ও উরুগুয়েসহ মোট ১৪টি দেশের সমর্থকদের শঙ্কার মেঘ কেটেছে।

তবে যুক্তরাষ্ট্র শঙ্কা নেই জানালেও মানবাধিকার সংস্থাগুলো নতুন ভিসা নীতির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ড্যানিয়েল নোরোনা বলেন, ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ফলে কনস্যুলেটগুলোতে সব ধরনের ভিসা প্রক্রিয়াই ধীর হয়ে যেতে পারে।

তিনি বলেন, “এতে বিশ্বকাপ সমর্থকদের জন্য একটি বৈরী পরিবেশ তৈরি হতে পারে। আপনি যদি দর্শকদের স্বাগত জানাতে না চান, তাহলে বিশ্বকাপ আয়োজন করা উচিত নয়।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page