৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আনোয়ারায় ৯০ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক অন্ধকারের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে টানা ৪ দিন ধরে পুরো আনোয়ারার ১১ ইউনিয়নে পল্লী বিদ্যুতের ৯০ হাজার গ্রাহক অন্ধকারে রয়েছেন। এতে উপজেলার সাড়ে ৩ লক্ষাধিক বাসিন্দার ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আনোয়ারা হাসপাতালে রোগীরা অন্ধকারে রাত্রি যাপন করছেন। চিকিৎসা ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আনোয়ারা পল্লী বিদ্যুৎ বিভাগে কর্মরত অধিকাংশ টেকনিশিয়ান লাইনম্যান আন্দোলনের নামে কর্মবিরতি পালন করায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম ৫০ থেকে ৪০% টেকনিশিয়ান লাইনম্যান কর্মস্থলে অনুপস্থিতির কথা স্বীকার করেছেন। স্থানীয় ও আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, টানা ৪ দিন আনোয়ারায় বিদ্যুৎ লাইন সচল না হওয়ায়, ব্যবসা–বাণিজ্য থেকে শুরু করে, ব্যাংক বীমা, অফিস পাড়া ও এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবন ব্যবস্থা ভেঙে পড়েছে। আনোয়ারা হাসপাতালে রোগীরা বিদ্যুৎবিহীন চরম দুর্ভোগের শিকার বলে জানা গেছে।

জানা গেছে, আনোয়ারা পল্লী বিদ্যুৎ বিভাগে ৯০ হাজার গ্রাহক রয়েছেন। গত ৪ দিন ধরে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় উপজেলার হাইলধর ও বটতলী ইউনিয়নে বিদ্যুৎ লাইনের ৪ টি খুঁটি ভেঙে পড়েছে। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। একই সাথে বদলপুরা এলাকায় ৩৩ হাজার লাইনে ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। উপজেলার উপকূলীয় রায়পুর, জুইদঁন্ডী, বারশত, বরুমচড়া, বারখাইন, হাইলধর, পরৈকোড়া, চাতরি, বৈরাগ, বটতলী ও আনোয়ারা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাতাসের তীব্রতায় গাছপালা ভেঙে বৈদ্যুতিক লাইন অচল হয়ে পড়ে। গত বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল রবিবার বিকেল পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

রায়পুর ইউনিয়নের বারআউলিয়ার বাসিন্দা মৌ. জালাল উদ্দিন আনোয়ারীর অভিযোগ, গত ৪ দিন ধরে উপকূলীয় রায়পুরের বারআউলিয়াসহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা বিদ্যুৎবিহীন অন্ধকারে রাত্রি যাপন করছে। এতে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থাও অনেকটা বন্ধ হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন অন্ধকারে রাতের বেলা উপকূলীয় অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক আরো দ্বিগুণ হয়ে পড়ে।

জুঁইদন্ডি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী খোকা বলেন, জুঁইদন্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাপনে ব্যাপক প্রভাব পড়েছে। অতি দ্রুত বিদ্যুৎ লাইন সচল করে জন ভোগান্তি লাঘব করার দাবি জানাচ্ছি।

আনোয়ারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দীন শাহ অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ বিভাগের অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় আমরা এলাকাবাসী অতিষ্ঠ। দুর্যোগে অনুপস্থিত কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাছের ডালপালা ভেঙে তার ছিঁড়ে যাওয়া, বিদ্যুতের খুঁটি নষ্ট হওয়া এমন কি তেত্রিশ হাজার লাইন বিকল হওয়ার কারণে উপজেলার ১১ ইউনিয়নে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ সচল করা যায়নি। আনোয়ারা সদরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের কর্মচারীদের আন্দোলনের কারণে ৪০–৫০ পার্সেন্ট লাইনম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে আমরা জনবল সংকটেরও শিকার হয়েছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page