১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আজহারির মাহফিলে ২০০ মোবাইল চুরি থানায় জিডির হিড়িক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> ময়মনসিংহে ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মোবাইল চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিরও (জিডি) হিড়িক পড়েছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত থানায় ২০০টি জিডি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাফহিলে দূর-দূরান্ত থেকে লোক আসায় এবং তাৎক্ষণিক কাগজপত্র ম্যানেজ না করতে পারায় কাল পর্যন্ত জিডির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই সাদ্দাম হোসেন।তিনি বলেন,জিডিগুলো হচ্ছে মুঠোফোন হারিয়ে গেছে মর্মে।আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বক্তব্য দেন।এ মাহফিলকে সফল করতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দল,জেলা ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল।মাহফিলের দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠে মানুষের ঢল নামে।এ ছাড়া জিলা স্কুল মাঠ,গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠসহ উমেদ আলী মাঠেও মানুষের উপস্থিতি চোখে পড়ে।জিলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারীর উপস্থিতি ছিল।মাঠসহ বিভিন্ন পয়েন্ট ২২টি এলইডি পর্দার ব্যবস্থা করা হয়।তিনটি মেডিকেল ক্যাম্প, চার শতাধিক অজুখানা ও ওয়াশরুম এবং পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও ছিল।প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, বিপুল সংখ্যক র‌্যাব,পুলিশ ও আনসার ভিডিপির সদস্য নিয়োজিত ছিল।মাহফিলে যোগ দিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকেই মানুষ সমাবেশস্থলে আসতে থাকেন আশপাশের জেলা-উপজেলা থেকে। মানুষের সমাগমের মধ্যে চোর চক্র মুঠোফোন চুরি করে বলে জানিয়েছে পুলিশ।নেত্রকোনা থেকে আসা জাহিদুর রহমান নামের একজন বলেন, এসেছিলাম ওয়াজ শুনতে।কিন্তু সবাই এখানে ওয়াজ শুনতে আসেনি।অনেক চোর এসেছে।হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নেই।ময়মনসিংহ সদরের শামীম আহমেদ নামের আরেকজন বলেন, দুপুরে মাঠের পাশে দাঁড়িয়ে ওয়াজ শুনছিলাম।মোবাইল দীর্ঘক্ষণ হাতে থাকলেও একপর্যায়ে পকেটে রাখি।কিছুক্ষণ পর দেখি মোবাইল নেই।আশপাশে খোঁজাখুঁজি করেও পাইনি।থানায় লিখিত অভিযোগ করব।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন,আমরা সাধারণ মানুষকে আগে থেকে সতর্ক করেছিলাম।বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ায় কিছু মুঠোফোন চুরি হয়েছে।রাত ৯টা পর্যন্ত থানায় অন্তত ২০০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুঠোফোনগুলো উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে সভাটি শেষ হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page