১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

আছিয়ার খুনি ধর্ষকদের দ্রুত মৃত্যুদন্ড কার্যকরের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> দেশের আলোচিত মাগুরায় শিশু আছিয়ার খুনি ধর্ষকদের অতিদ্রুত মৃত্যুদন্ড কার্যকরের দাবীতে নীলফামারীর কিশোরগঞ্জে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে  উপজেলার কেশবা আলহেরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ও শিক্ষকদের ব্যানারে এ বিক্ষোভ ও মানবন্ধন করা হয়। আলহেরা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে  বিক্ষোভ  মিছিলটি ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কাঠালতলী মোড়ে মানববন্ধন করেন। এসময় মাওলানা শরিফুল ইসলাম আছিয়ার  খুনি ধর্ষকদের ঈদুল ফিতরের আগে জনতার আদালতে প্রকাশ্য মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানান। এ দাবি বাস্তবায়ন না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি । পরে মানববন্ধনে শিশু আছিয়ার রুহের মাগফেরাত ও ফেরাউনের স্ত্রী আছিয়ার সঙ্গে তার জান্নাত  কামনা করে  দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page