৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদে মাঠে পুলিশ থাকা প্রয়োজন-জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, “পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে যে কমিটি করা হবে তা শিক্ষার্থীদের নিয়েই করা হবে। দ্রুত চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে কাজে ফেরাতে হবে। তাঁদের মধ্যে যে ভয় টা শিক্ষার্থীদের দূর করতে হবে।” আজ জেলা প্রশাসনের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে পরিদর্শনের অংশ হিসেবে আয়োজিত মত-বিনিময়ে জেলা প্রশাসক এসব কথা বলেন।আজ বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক জনজীবন স্বাভাবিককরণ এবং থানাসমূহ দ্রুত সচল করার প্রচেষ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দের সাথে সিএমপি কমিশনারের কার্যালয়ে গমন করেন এবং মত বিনিময়ে সহায়তা করেন। এসময় তিনি বলেন – শিক্ষার্থীরা সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদে মাঠে পুলিশ প্রশাসনের অবশ্যই প্রয়োজন রয়েছে।এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক রাসেল আহমেদ ও সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে ট্রাফিক দায়িত্ব পালন করেছে। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। তাই আগামীকাল (আজ) থেকে নগরের পাঁচটি মোড়ে ট্রাফিক পুলিশ থাকবে। পাশাপাশি তাঁদের সঙ্গে ছাত্রদের প্রতিনিধিও থাকবে।কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আগ্রাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, লালখান বাজার, ওয়াসা মোড়- এই মোড়গুলোতে ট্রাফিক পুলিশ থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিনিধিও থাকবে। প্রয়োজনে স্থান বাড়ানো হবে। প্রতিটি থানায় দল গঠন করা হচ্ছে। সেই অনুযায়ী কাজ করা হবে। পুলিশের নিরাপত্তার জন্য কাজ করবে শিক্ষার্থীরা।মতবিনিময় শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরলোকগত শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতে যান জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনার। পরবর্তীতে আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত অরাজকতায় ক্ষতিগ্রস্ত পাহাড়তলী থানাও পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) সাদি উর জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page