১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আইআইইসিতে আলোকচিত্র প্রদর্শনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফটোগ্রাফি সোসাইটি (আইআইইউসিপিএস) “সি দ্য আনসিন ২.০” শিরোনামে প্রথমবারের মত জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন । ১৭ মে ২০২৩ বুধবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কেন্দ্রীয় খেলার মাঠে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এতে ৭৫টিরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে, প্রদর্শনীটি সারা বাংলাদেশ থেকে একটি অভূতপূর্ব সাড়া পেয়েছিল এবং ৪০০ জনেরও বেশি অংশগ্রহণকারী ১৫০০ টিরও বেশি ছবি জমা দিয়েছিল। প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আইআইইউসিপিএসকে ধন্যবাদ জানাচ্ছি, আইআইইউসিতে একটি এরকম সুন্দর এক্সিবিশনের আয়োজন করার জন্যে। এখানে প্রত্যেকটি ছবি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আর অর্থ বহন কর। যা সকলের জীবনবোধকে সমৃদ্ধ করবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমি জোনের চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ছবিগুলোতে মানুষের জীবনের বৈচিত্রতা, বিভিন্ন অনুভূতির প্রকাশ হয়েছে। আমি ধন্যবাদ জানাই আইআইইউসিপিএসকে এ ধরনের আয়োজনের জন্য, ভবিষ্যতে তারা যেন আরো সুন্দর করে এবং আন্তর্জাতিকভাবে এই ধরনের প্রদর্শনীর আয়োজন করতে পারে এই কামনা করি।দুইজন বিশিষ্ট বিচারক অত্যন্ত সতর্কতার সঙ্গে ক্যামেরা বিভাগ থেকে ৫৬টি এবং মোবাইল বিভাগ থেকে ৫৪টি ছবি নির্বাচন করেছেন। রেজিষ্ট্রেশনের পর সর্বমোট প্রদর্শিত হয় ৭৫ টি ছবি।যেখানে ল্যান্ডস্কেপ, প্রতিকৃতি, স্ট্রিট এবং ওয়াইল্ড-লাইফ ফোটোগ্রাফি সহ বিভিন্ন ক্যাটাগরির ছবি প্রদর্শন করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন সহ শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।”সি দ্য আনসিন ২.০” প্রদর্শনীর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ফোটোগ্রাফিকে একটি শিল্প হিসেবে এবং দৈনন্দিন জীবনে লুকানো সৌন্দর্যকে তুলে ধরতে উৎসাহিত করা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page