২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান কটিয়াদীতে রাস্তা নিয়ে বিরোধে চাচা শ্বশুরের হামলায় যুবদল নেতার মৃত্যু দুই গোল হজমের পর দুর্দান্ত জয়ে বার্সেলোনার পয়েন্টে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি তামিম ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে। শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই
     
             

অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয় -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম),২৪ ভাদ্র(০৮ সেপ্টেম্বর):

গত ১৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ইসলামের খেদমত করার চেষ্টা করেছি। হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায় কেউ বলতে পারবে না আমি তাদের ফেরত দিয়েছি। কারা কোন সম্প্রদায়ের তা নিয়ে এখানের মানুষের মাথা ব্যাথা নেই। কারণ এখানের মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙ্গুনিয়া (বোয়ালখালী আংশিক) এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদার’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশ্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম প্রমুখ বক্তৃতা করেন।এসময় অসংখ্য আলেম- ওলামা এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের সরকার সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে। রাঙ্গুনিয়াতেও মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এমন সুন্দর জায়গায় তৈরি হচ্ছে আপনাদেরও ভাল লাগবে। আজকে বাংলাদেশে প্রায় ১লক্ষ মসজিদ ভিত্তিক মক্তব তৈরি হচ্ছে। প্রতিটি মক্তবের আলেম ৫২শ টাকা করে এবং আর আল মারকাজুল এবতেদীয়া মাদ্রাসার হুজুরেরা ১২হাজার ৫০০টাকা করে ভাতা পাচ্ছে। এগুলো আগে কখনো ছিলনা কিন্তু বর্তমান সরকারের সময়ে এ সুযোগ সুবিধা গুলো পাচ্ছে।তিনি আরো বলেন, আপনারা জানেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতির দেয়ার কথা বিএনপি আমলে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটার স্বীকৃতি দিয়েছে এবং কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরিও পাচ্ছে। তাছাড়া শতবর্ষের পুরোনো দাবি ইসলামী আরবী বিশ^বিদ্যালয় হয়নি কিন্তু বর্তমান সরকার এ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।পরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ঐচ্ছিক তহবিল হতে অর্থ বিতরণ করেন।এসময় তিনি বলেন, আমি প্রতি বছর আমাদের যে ঐচ্ছিক তহবিল আছে সেটা থেকে মানুষের মাঝে অর্থ দান করি এর বাইরেও আমার নিজস্ব তহবিল থেকে দান করে থাকি। রাঙ্গুনিয়ায় ৫০টা পাকা ঘর আমি ব্য্িক্তগত উদ্যোগে করে দিয়েছি। কয়েকদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। এবং আজকে ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে। এভাবে সরকারের পক্ষ থেকে যে সাহায্যগুলো করা হয় এর বাইরেও আমি সারা বছর ব্যক্তিগত পক্ষ থেকে মানুষকে সাহায্য করে থাকি। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যাতে আগামীতেও সরকারের প্রতিনিধি হিসেবে মানুষের সাহায্য করতে পারি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page