২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

অসহায় নারীকে সাংবাদিকতায় চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, টাকার শোকে বাবার মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সালাহ্ উদ্দিন ফারুকী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামে এক অসহায় নারীকে সাংবাদিকতায় চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে মোঃ নিজাম (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধার-দেনা করে আনা ৫০ হাজার টাকার শোকে ওই নারীর পিতার মৃত্যু হয়েছে বলেও অভিযোগে বলা হয়। এমন অভিযোগের পর খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত নিজাম নোয়াখালী সদর উপজেলার ভাটিয়ার টেক গ্রামের বাসিন্দা মোঃ আবদুর রবের ছেলে। তবে কাজের সন্ধানে নিজামের বর্তমান ঠিকানা চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকা।এই বিষয়ে আইনি সহযোগিতা চেয়ে গত ২৯ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থা বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী রাফিকা আক্তার।এ অভিযোগপত্রে ঘটনার বর্ণনা করে রাফিকা বলেন, তিনি গত মার্চ মাসের প্রথম সপ্তাহে টেক্সটাইল এলাকার সুমনের চায়ের দোকানে বিবাদীর সাথে আমার প্রথম পরিচয় হয়। তিনি নিজেকে একজন সাংবাদিক হিসেবে উপস্থাপন করেন। এক পর্যায়ে আমার পারিবারিক অর্থনৈতিক সংকটের কথা বললে তিনি আমাকে সাংবাদিকতায় চাকরি দেয়ার আশ্বাস দেন। প্রথম মাসে বেতন ধরা হবে ১৬ হাজার টাকা। তারপর প্রতিমাসে ১০০০ করে বেতন বাড়ানো হবে। তবে এ চাকরিটি পেতে হলে আমাকে অগ্রিম ৫০,০০০ টাকা দিতে হবে। অন্যথায় চাকরিটি আমি পাব না। তাই সরল বিশ্বাসে গত ২১ মার্চ ধার দেনা করে টেক্সটাইল মোড়ে উপরোক্ত সাক্ষীর উপস্থিতিতে বিবাদীর হাতে আমি নগদ ৫০, ০০০ টাকা বুঝিয়ে দিই। তিনি পরের দিন আমাকে ‘দৈনিক একাত্তর সংবাদ’ নামের একটি প্রেস কার্ড প্রদান করে বলেন, তুমি আজ থেকে ক্রাইমের সন্ধান করবে। ক্রাইম পেলেই আমি কাটিং ফিটিং দিব। প্রতি মাসে তোমার বেতন পরিশোধ করা হবে।তিনি যে কার্ড দিয়েছে তাতে অফিসের নাম্বারটি ঘষা-মাজা ছিল। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তোমাকে সম্পাদকের সাথে যোগাযোগ করতে হবে না। তোমার বেতন তো আমি দিব।’ তারপর থেকে অফিসও চেনায়নি আর কাজের কথাও বলেনি। শিখতে চাইলেও শেখায়নি। এভাবে ২ মাস অতিবাহিত হওয়ার পর বেতন চাইলে তিনি গড়িমসি করেন। এক পর্যায়ে আমার ৫০,০০০ টাকা ফেরত দিয়ে দেয়ার কথা বলেন। কিন্তু আজ নয় কাল, কাল নয় পরশু- এভাবে নয় মাস অতিবাহিত হলে তার কর্মকান্ডে আমার সন্দেহ হয়। তখন আমি প্রেস কার্ডটি পরিচিত বেশ কয়েকজন সাংবাদিককে দেখাই। সাংবাদিকরা বলেন, এ নামের কোন পত্রিকা ও অফিস নেই।

আমি আরও জানতে পারি, বিবাদী নিজামের ন্যূনতম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সে বাংলা রিডিং পড়তে পারে না। গুগল থেকে নিউজ কপি করে নিজের নামে ছাপিয়ে সাংবাদিক পরিচয় দেয়। আর সাংবাদিক পরিচয়টাকে পুঁজি করে এভাবেই মানুষদের সাথে প্রতারণা ও ব্ল্যাকমেইল করে আসছে।পরে এ ঘটনার অনুসন্ধান করতে গিয়ে আমাদের কাছে আসে, দুজনের মধ্যে টাকা লেনদেনের কথোপকথন ও ভিডিও। একাধিকবার তাকে টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন নিজাম। পরে ওই মহিলার পিতা মারা গেলে এ বিষয়েও নিজামকে কথা বলতে শোনা যায়।অভিযোগের বিষয়ে জানতে নিজামকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার কার্যালয়ে এসে ঘটনার বর্ণনা উপস্থাপন করতে বললে, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি।ভুক্তিভোগী ওই নারী বলেন, ৫০ হাজার টাকা হারিয়ে আমি মানবেতর জীবন যাপন করছি। নিয়মিত ঋণধাররা আমার বাসায় আসছেন। এ টাকার শোকে কিছুদিন আগে আমার বাবার মৃত্যু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page