১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

অবৈধ বালুর ব্যবসার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে লাঞ্ছিত করায় পৌর যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে মামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি>>> নড়াইলের কালিয়ায় কেন্দ্রীয় যুব দলের কর্মসূচি পালনের নিউজ করার সময় সাংবাদিককে লাঞ্চিত, ক্যামেরা ভাঙচুর,মোবাইল,নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর বিরুদ্ধে।মামলা নম্বর ১১, রেকর্ডের তারিখ ৯-১২- ২০২৪ ইং।মামলাটির বাদী সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু।বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশিদুল ইসলাম।সাংবাদিকের অপরাধ কালিয়া পৌর যুবদলের সদস্য সচিবের অবৈধ বালুর ব্যবসা নিয়ে তিনি সংবাদ প্রকাশ করেছিলেন।নড়াইলের সাংবাদিক সমাজের দাবি, তার জেরেই যুবদলের গণসংযোগে ওই সাংবাদিককে পেয়ে ক্যামেরা ভাঙচুর মোবাইল,নগদ টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।অন্যদিকে,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলছেন,সাংবাদিক হাফিজুল নিলুকে নিজেরাই নিয়ে গিয়েছিলেন তাদের নিউজ কাভারের জন্য।বিষয়টি নিয়ে তারাও অনুতপ্ত।তবে,তদন্ত-পূর্বক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।হামলার শিকার সাংবাদিক এস এম হাফিজুল করিম নিলু নড়াইলের সিনিয়র সাংবাদিক।তিনি মোহনা টেলিভিশন, জাগো নিউজ, দৈনিক নয়া শতাব্দী, সময়ের আবর্তন ও রাতদিন নিউজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।এছাড়াও তিনি রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সভাপতি।নিলু জানান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, নড়াইল জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল,কালিয়া যুবদলের কামাল সিদ্দিকীসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কালিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগে করবেন।সেটা তাকে অবগত করলে যুবদলের সাথে তিনি যান।সবকিছুই ঠিকঠাক ছিলো।ফেরার পথে ফেরার পথে তাকে বারইপাড়া ঘাটে চা খাওয়ার কথা বলে পাশে নিয়ে যান কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরু।কিছু বোঝার আগেই তাকে লাঞ্ছিত করেন তারা।ক্যামেরা ভাঙচুর মোবাইল নগদ টাকা মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয় তার থেকে।এরপর তাকে আটকে রাখে এবং জোরপূুর্বক তাদের শেখানো কথা বলতে বাধ্য করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।এতে ওই সাংবাদিক সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। বিষয়টি জানতে পেরে নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি চয়ন বাবু তার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে।এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শায়দাত কবির রুবেল বলেন, সাংবাদিক হাফিজুল নিলু আমাদের সাথে আমাদের নিউজ কাভার করতে গিয়েছিল।তার উপরে হামলায় ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।এবং পরবর্তীতে তদন্ত-পূর্বক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান বলেন খবরটি শুনে এবং সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।এ বিষয়ে কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টুর সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি। তবে, তার ভাই খশরু (01957-570703)বলেছেন , তিনি বিদেশে থাকতেন।সম্প্রতি দেশে এসে তিনি সাবেক কাউন্সিলার কমলাকি বিশ্বাসের কাছেথেকে লিজ নিয়ে বালির ব্যবসা শুরু করেন। পরে জানতে পারেন বালুর ব্যবসার বৈধতা নেই। এজন্য একটি চক্র তার কাছথেকে পানি উন্নয়ন বোর্ড ও সাংবাদিকসহ বিভিন্ন কথা বলে টাকা নিয়েছে। আজ নিলুকে পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। কিন্ত পরে স্থানীয় বিএনপির নেতারা থেকে মিটিয়ে দিয়েছে বলে দাবি করেন খসরু।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নিলু বিভিন্ন পত্রপত্রিকায় কালিয়াপৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা নিয়ে সরেজমিন প্রতিবেদন করেন। সেখানে উল্লেখ করা হয়, বেন্দা এলাকার নবগঙ্গা নদীর তীর ভেঙ্গে যাচ্ছে।যার নেপথ্যে রয়েছে পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুর অবৈধ বালু ব্যবসা। এনিয়ে স্থানীয়রা মানববন্ধনও করেন যা নিয়েই মুলত সংবাদটি প্রচার করা হয়েছিলো।যা কাল হয়ে দাড়ালো সাংবাদিক হাফিজুল নিলুর জীবনে।সন্ত্রাসীরা আটকে রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ভিডিও করে সামাজিক গণমাধ্যমে ছেড়েছে।এ ঘটনায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ও জোরপূর্ব ভিডিও করে মিথ্যা তথ্য দিয়ে ছাড়ার নিন্দার ঝড় উঠেছে। দ্রুত এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সাংবাদিক সমাজ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট
ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।
সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান
মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ
আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম

You cannot copy content of this page