২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা-এওচিয়া এলাকার গৌচছড়ি খালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন (খনন যন্ত্র) ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম পাহাড়ঘেঁষা গৌচছড়ি খালে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি জানান, এওচিয়া ও মাদার্শা ইউনিয়নের মধ্যবর্তী গৌচছড়ি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে করে নদী ভাঙন, ফসলি জমি ও ফলজ বাগান ক্ষতির মুখে পড়ে, এমনকি পাহাড় ও বসতবাড়িও ঝুঁকির মধ্যে পড়ে যায়। জনস্বার্থে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের অনুমতি না থাকলেও এলাকার প্রভাবশালী ব্যক্তি জসিম খন্দকার এই বালু উত্তোলন অব্যাহত রেখেছিলেন। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি গত ৩১ জুলাই মানববন্ধনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। এরপরই প্রশাসনের নজরে আসে ঘটনাটি এবং রোববার সকালে অভিযান চালানো হয়।

অভিযানকালে এলাকার মানুষ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page