১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

অজ্ঞাত নারীর মরদেহ — পরিচয় শনাক্তে সহযোগিতা প্রয়োজন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, হাবিবপুর মোল্লাবাড়ির দরজায় পাকা রাস্তায় ১১ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৬৫ বছর) মরদেহ পাওয়া যায়।মৃত নারীর পরনে ছিল লাল ও গোলাপি রঙের সালোয়ার-কামিজ। গায়ের রং শ্যামলা, চুল অর্ধপাকা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।নিহতের মাথার চুল অর্ধপাকা, মাথার উপরের অংশ এবং কোপালের বাম পাশে থেতলানো অবস্থায় ছিল। মুখমন্ডল স্বাভাবিক, চোখ বন্ধ, মুখ খোলা ছিল। গলার বাম পাশে চাপের দাগ ছিল। পরিচয় না পাওয়ায় মরদেহটি বেওয়ারিশ হিসেবে কবরস্থ করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। মৃত নারীর পরিচয় উদঘাটনের জন্য সংশ্লিষ্ট থানাগুলোর কাছে অনুরোধ করা হয়েছে, ১ ডিসেম্বর ২০২৪ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নিখোঁজ বা অপহরণের কোনো মামলা বা জিডি রয়েছে কিনা তা যাচাই করার জন্য।স্থানীয় কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ, এবং এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে মৃত নারীর ছবি প্রদর্শন করে তথ্য সংগ্রহের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।যদি কেউ মৃত নারীর পরিচয় জানেন বা সন্দেহ করেন, তাহলে দয়া করে কোম্পানীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page